37 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

“এমার্জেন্সি জারি করুন” : বাইক কড়াকড়ি নিয়ে কমিশনকে বিঁধল হাইকোর্ট !

Aaj India Desk, কলকাতা: বৃহস্পতিবার সকাল ৭ টা থেকেই বাংলায় বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যেও কমিশনের (Comission) কপালে জুটলো কলকাতা হাই কোর্টের তিরস্কার। বাইক নিয়ে কড়াকড়িকে কেন্দ্র করে কমিশনকে প্রশ্ন ছুঁড়ে দিল হাই কোর্ট।

ভোটের আগে মোটরবাইক চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Comission)। ভোটের তিন দিন আগে থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। রাজনৈতিক মহলে এই নির্দেশিকাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়, সাথে সাধারণ মানুষ এই বিজ্ঞপ্তির বহুল সমালোচনা করেন। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

বৃহস্পতিবার শুনানিতে আদালত সরাসরি প্রশ্ন তোলে, মোটরবাইক চলাচলের কারণে অতীতে ভোট প্রক্রিয়ায় কী ধরনের সমস্যা হয়েছে? কতগুলি FIR দায়ের হয়েছে? কোথায় কোথায় বাইক বাহিনীর গোলমালের নজির রয়েছে?

বিচারপতি কমিশনকে (Comission) কটাক্ষ করে বলেন, “দু’দিন আগে থেকে সব কিছু স্তব্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকার চেষ্টা। একেবারেই এমার্জেন্সি জারি করতে পারতেন।” পাশাপাশি আদালত বলে, নির্বাচন কমিশনের ক্ষমতা থাকলেও তা সীমাহীন নয়। বিচারপতির মন্তব্য, “নিজেদের ক্ষমতা আছে বলে যা খুশি করতে পারেন না। আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন। অন্য রাজ্যে এমন নির্দেশ কোথায় দেওয়া হয়েছে, তা দেখাতে হবে।”

ভোটের ২৪ ঘণ্টা আগে যান চলাচলে নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য হলেও ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত নয় বলে প্রাথমিকভাবে মত আদালতের। নিষেধাজ্ঞার যৌক্তিকতা প্রমাণ করতে নির্বাচন কমিশনকে শুক্রবারের মধ্যে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেখানে অতীতের নজির, FIR-এর সংখ্যা এবং এই সিদ্ধান্তের ভিত্তি তুলে ধরতে হবে।

উল্লেখ্য, প্রথম দফার ভোটের আগে বাইক নিয়ে এই কড়াকড়ির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। একদিকে যেমন সাধারণ গৃহস্থের পরিবহনের সমস্যা, তেমনই ডেলিভারি সংস্থাগুলির কর্মীরাও কাজ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। ফলে আগামীকাল আদালতের শুনানির দিকেই এখন নজর সাধারণ মানুষের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন