30.7 C
Kolkata
Tuesday, November 3, 2026
spot_img

বাংলায় ফের SIR? শমীকের বিস্ফোরক দাবি, আরও ৩০ লক্ষ নাম বাদ যাওয়ার ইঙ্গিত!

কলকাতা: ছাব্বিশের ভোটের ঠিক আগে SIR-এর কোপে বাদ গিয়েছে প্রায় ৯২ লক্ষ ভোটার! যাকে হাতিয়ার করে ক্ষমতা যেতেই দিল্লিতে ইন্ডি জোটের সঙ্গে জ্ঞানেশ হঠাও আন্দোলনে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, বাংলায় আগের SIR সঠিকভাবে হয়নি। তাঁর অভিযোগ, তৎকালীন প্রশাসনিক ব্যবস্থার কারণে বহু ক্ষেত্রে প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত হয়েছিল। আধিকারিক থেকে শুরু করে বুথস্তরের কর্মীদের উপর চাপ ও হামলার অভিযোগও সামনে আনেন তিনি। তাঁর দাবি, বাধাহীনভাবে SIR হলে আরও অন্তত ৩০ লক্ষ নাম বাদ পড়তে পারত।

কিন্তু পরিসংখ্যানের অন্য দিকটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে SIR প্রক্রিয়ায় বাংলার ভোটার তালিকা থেকে ৯১ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছিল বলে সরকারি তথ্যের ভিত্তিতে জানিয়েছে আকাশবাণী। এর মধ্যে বিচারপ্রক্রিয়ার পরে বাদ পড়া ২৭.১৬ লক্ষ ভোটারের মধ্যে ২২.২১ লক্ষই নাম ফেরানোর আবেদন করেছিলেন বলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে। অর্থাৎ, বিপুল সংখ্যক মানুষ এখনও নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়!

আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন! ফের SIR হলে নতুন করে কি সাধারণ ভোটারদের নথিপত্র নিয়ে দৌড়ঝাঁপ শুরু হবে? যাঁদের নাম একবার বাদ গিয়েছে, তাঁদের কী হবে? আর যাঁরা নিজেদের বৈধ ভোটার বলে দাবি করছেন, তাঁদের অধিকারই বা কীভাবে সুরক্ষিত থাকবে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন