Aaj lndia Desk ,পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) প্রথম দফার ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে মধ্যস্থ জায়গায় অবস্থিত সকাল থেকে প্রায় চারটে ঘন্টা অতিবাহিত হয়েছে ।
নন্দীগ্রামের ভোটপর্বে ফের উত্তেজনার অভিযোগ সামনে এল। নির্দল প্রার্থী মহম্মদ নুর ইসলামের নির্বাচনী এজেন্ট তথা বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য আব্বাস বেগকে হেনস্থা, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ, নন্দীগ্রাম ২ ব্লকের ১৬৯ নম্বর বুথ, কমলপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন আচমকাই এই ঘটনা ঘটে। আক্রান্তের দাবি, বুথের আশেপাশে উপস্থিত তৃণমূল কর্মীরা তাকে লক্ষ্য করে চড়াও হন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং ভোটের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


