30.7 C
Kolkata
Tuesday, November 3, 2026
spot_img

পচা মাংস- ছত্রাক যুক্ত পনিরের সাথে ফ্রিজে কুকুরের খাবার! দুর্গাপুরের হোটেলে সামনে এলো শিউরে ওঠার মতো ছবি!

Aaj India Desk, পশ্চিম বর্ধমান : হোটেলে খেতে গিয়ে আপনার পাতে পড়ছে না তো বাসি বা পচা খাবার? দুর্গাপুরের মুচিপাড়ায় একাধিক হোটেলে (Durgapur Hotel Raid) খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে সামনে এল এমনই উদ্বেগজনক ছবি। কোথাও রান্নাঘরে মজুত পচা মাংস, কোথাও ছত্রাক ধরা পনির। এমনকী, মানুষের খাবার রাখার ফ্রিজেই মিলেছে কুকুরের খাবার। অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট হোটেলগুলিকে জরিমানাও করা হয়েছে।

রান্নাঘরে মিলল পচা ও বাসি খাবার

মঙ্গলবার দুর্গাপুরের মুচিপাড়ায় খাদ্য সুরক্ষা দপ্তর, দুর্গাপুর নগর নিগম এবং পুলিশের যৌথ উদ্যোগে একাধিক হোটেলে অভিযান (Durgapur Hotel Raid) চালানো হয়। হোটেলগুলির রান্নাঘর এবং খাবার সংরক্ষণের জায়গায় তল্লাশি চালাতেই সামনে আসে একের পর এক অনিয়ম। অভিযান চলাকালীন উদ্ধার হয় দীর্ঘদিনের পুরনো মাংস, ছত্রাক ধরা চিকেন ও পনির। পাশাপাশি পাওয়া যায় বাসি ভাত, তরকা, ছানা মশলা এবং বহুদিন ধরে মজুত করে রাখা পুরনো মশলা ও অন্যান্য খাদ্যসামগ্রী।

মানুষের খাবারের পাশেই কুকুরের খাবার

সবচেয়ে উদ্বেগের বিষয়, কয়েকটি হোটেলের ফ্রিজে মানুষের খাবারের সঙ্গেই রাখা হয়েছিল কুকুরের খাবার। খাবার সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযোগ, মজুত খাবারের গায়ে উৎপাদনের তারিখ বা প্রয়োজনীয় কোনও পরিচিতিমূলক ট্যাগ ছিল না। ফলে কোন খাবার কবে তৈরি হয়েছে এবং কতদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে, তা বোঝার উপায় ছিল না। (Durgapur Hotel Raid)

অভিযানের পর হোটেলগুলির ম্যানেজারদের কড়া সতর্ক করেন আধিকারিকরা। খাবার সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের দুর্গাপুরের আধিকারিক শুভম ঘোষ জানান, অভিযানে বাসি, পচা ও পুরনো খাবার উদ্ধার হয়েছে। মানুষের খাবারের সঙ্গে কুকুরের খাবার রাখা হয়েছিল। এই ধরনের অনিয়মের জন্য হোটেলগুলিকে জরিমানা করা হয়েছে। আগামী দিনে একই ধরনের ঘটনা সামনে এলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন