31 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

হাসপাতালের ভাঙা জানালা দিয়েই পড়ে মৃত্যু? উঠছে গাফিলতির অভিযোগ

Aaj India Desk, উত্তর দিনাজপুর: রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj Government Medical College and Hospital) মর্মান্তিক ঘটনা। হাসপাতালের চারতলা থেকে পড়ে এক রোগীর (Patient) মৃত্যু ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। বাঁ চোখে আঘাতের কারণে ব্যান্ডেজ বাঁধা ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোখের সমস্যার চিকিৎসার জন্যই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

জানা গিয়েছে, শনিবার সকালে হাসপাতালের চারতলার একটি জানালার কাছ থেকে তিনি নিচে পড়ে যান। যে জানালার দিক থেকে পড়েছেন বলে অনুমান, তার একটি পাল্লা ভাঙা ছিল। নিচে পড়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি নজরে আসতেই হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন এবং দেহ উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত দু-দিন ধরে শল্য বিভাগে ভর্তি ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গিয়েছে। মাঝেমধ্যেই নিজের বেড ছেড়ে অন্য ওয়ার্ডে ঘুরে বেড়াতেন বলে হাসপাতাল সূত্রে দাবি। তবে এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে একজন রোগী চারতলার জানালার কাছে পৌঁছে গেলেন, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের এমএসভিপি ডক্টর প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন