30.4 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

গুগলের AI টুলে বড় পরিবর্তন! ‘জেমিনি নোটবুক’ দিয়ে নিমেষেই কোন কাজগুলি করতে পারবেন?

Aaj India Desk,নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় প্রতিযোগিতা যত বাড়ছে, ততই একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে প্রযুক্তি সংস্থাগুলি। এবার নিজেদের AI পরিষেবায় বড়সড় পরিবর্তন আনল Google। জনপ্রিয় AI নোট-টেকিং টুল NotebookLM-এর নাম বদলে করা হয়েছে Gemini Notebook। তবে শুধু নামেই বদল নয়, ব্যবহারকারীদের কাজ আরও সহজ করতে যোগ হয়েছে একাধিক নতুন সুবিধা।

নোট থেকে কোড সবই করবে ‘জেমিনি নোটবুক’

২০২৩ সালে ‘Project Tailwind’ নামে যাত্রা শুরু করেছিল এই AI টুল। বর্তমানে সেটি ৩ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। নতুন আপডেটের অন্যতম বড় সংযোজন হল ‘Cloud Computer’। এর মাধ্যমে প্রতিটি নোটবুকের জন্য আলাদা সুরক্ষিত ক্লাউড স্পেস থাকবে। সেখানে AI নিজেই কোড চালানো এবং জটিল ডেটা বিশ্লেষণের মতো কাজ করতে পারবে।

শুধু তাই নয়, দীর্ঘ নোট বা নথিকে দ্রুত অডিয়ো কিংবা ভিডিয়ো সামারিতে পরিণত করার সুবিধাও থাকছে। বর্তমানে Gemini অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাওয়া গেলেও শীঘ্রই Google Search-এর AI Mode-এও Gemini Notebook যুক্ত হওয়ার কথা। অর্থাৎ সার্চ করতে করতেই নোটবুকের সুবিধা নেওয়া যাবে।

পড়ুয়াদের জন্য বিশেষ ‘Study Notebooks’

শিক্ষাক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে Google। Study Notebooks-এর মাধ্যমে পড়ুয়ারা নিজেদের ক্লাসের PDF, নোট বা অন্যান্য পড়ার সামগ্রী আপলোড করতে পারবেন। এরপর AI প্রথমে একটি ছোট কুইজ নেবে। সেই পরীক্ষার ফল বিশ্লেষণ করে পড়ুয়ার কোন কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করবে। তারপর সেই অনুযায়ী তৈরি হবে ব্যক্তিগত পড়াশোনার রুটিন বা পাঠ্যক্রম।

শিক্ষকদের কাজও হবে সহজ

Google Classroom ও Gemini-র সংযুক্তির ফলে শিক্ষকরাও ক্লাসের কাজ এবং রুটিন পরিচালনায় AI-এর সাহায্য নিতে পারবেন। এমনকি বিনামূল্যে AI ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সুবিধাও পাওয়া যাবে। Google-এর দাবি, যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেখানে এই ধরনের AI নির্ভর প্রযুক্তি শিক্ষার মান উন্নত করতে সহায়ক হতে পারে।

কারা পাবেন নতুন সুবিধা?

এই মুহূর্তে Gemini Notebook-এর নতুন ফিচারগুলি Google AI Ultra এবং নির্দিষ্ট কিছু Workspace ব্যবহারকারীর জন্য চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে Pro ব্যবহারকারীদের কাছেও আপডেট পৌঁছে যাওয়ার কথা। অন্যদিকে, Study Notebooks ধাপে ধাপে Gemini অ্যাপের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন