26 C
Kolkata
Sunday, September 20, 2026
spot_img

অমিত শাহের হঠাৎ অসুস্থতা, একের পর এক কর্মসূচি বাতিল! কী হয়েছিল?

Aaj India Desk, নয়াদিল্লি: কর্নাটকে সফর করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার সকাল থেকেই তাঁর শরীর নিয়ে উদ্বেগ তৈরি হয়। নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হতে পারেননি তিনি।

চিকিৎসকদের পরামর্শ মেনে হুব্বলির হোটেলেই বিশ্রামে থাকতে হয় তাঁকে। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাবার থেকে সংক্রমণের কারণেই অমিত শাহের বমি হয়েছিল এবং তার জেরে তিনি দুর্বল বোধ করছিলেন। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার রাতে হুব্বলিতে পৌঁছেছিলেন শাহ। শনিবার গব্বুরে KLE জগদগুরু গঙ্গাধর মহাস্বামীগলু মুরুশাভিরমঠ মেডিক্যাল কলেজের নতুন শিক্ষাভবন এবং ১২০০ বেডের KLE হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর থাকার কথা ছিল। কিন্তু সকালে অসুস্থতার খবর আসার পর সফরসূচিতে বদল আনা হয়।

অমিত শাহ অনুষ্ঠানে না থাকলেও নির্ধারিত কাজ থেমে থাকেনি। তাঁর বদলে উপস্থিত ছিলেন প্রহ্লাদ জোশী, কর্নাটকের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী শরণ প্রকাশ পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার-সহ অন্যান্য বিশিষ্টজন। KLE সোসাইটির চেয়ারম্যান প্রভাকর কোরে জানান, চিকিৎসকদের নির্দেশ মেনেই হোটেলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুধু হুব্বলির কর্মসূচি নয়, অসুস্থতার কারণে অমিত শাহের বেলগাভি যাওয়ার পরিকল্পনাও বাতিল করা হয়। চিকোডি তালুকের এক্সাম্বায় শ্রী বীরেশ্বর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নতুন সদর দফতর উদ্বোধন করার কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানেও শেষ পর্যন্ত যেতে পারেননি তিনি।

তবে দিনের শেষে কিছুটা স্বস্তির খবর মেলে। সন্ধ্যায় অল্প সময়ের জন্য হুব্বলির KLE ক্যাম্পাসে যান অমিত শাহ। সেখানে প্রতীকীভাবে প্রদীপ জ্বালানোর পর বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন। শনিবার রাত পর্যন্ত গুরুতর কোনও জটিলতার খবর পাওয়া যায়নি। প্রহ্লাদ জোশীর বক্তব্য অনুযায়ী, অসুস্থতা কাটিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন