24 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

‘প্রতিবাদ করলে বাবা-মাকেই জীবিত দেখতে পেতাম না’- বিস্ফোরক পোস্ট মমতার ভাইঝির, কীসের এত ভয়?

Aaj India Desk, কলকাতা’: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর মেয়ে অগ্নিশা ঘোষ বন্দ্যোপাধ্যায়ের একটি সমাজমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ক্ষমতার অপব্যবহার এবং ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। যদিও কারও নাম উল্লেখ করেননি অগ্নিশা।

নিজের পোস্টে অগ্নিশা লিখেছেন, ‘দূরে দাঁড়িয়ে বড় বড় কথা বলা যতটা সহজ, ক্ষমতায় থাকা মানুষগুলোর বিরুদ্ধে মুখ খোলা ততটাই কঠিন।’ তাঁর দাবি, ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা বাইরে থেকে বোঝা যায় না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, সেই সময় প্রতিবাদ করলে হয়তো আজ তাঁর বাবা-মাকে আর জীবিত অবস্থায় দেখতে পেতেন না।

অগ্নিশার কথায়, ‘বর্তমান সময়ে সত্যের চেয়ে ক্ষমতার আওয়াজ অনেক বেশি।’ তিনি আরও জানিয়েছেন, ক্ষমতার দম্ভে অন্ধ মানুষগুলির বিরুদ্ধে আগে একটি কথাও বলার সাহস দেখালে তাঁর বাবা-মায়ের জীবন বিপন্ন হতে পারত। তাই সবকিছু জেনেও চুপ করে থাকতে হয়েছিল তাঁদের। কারণ, প্রতিবাদ করতে গিয়ে বাবা-মাকে হারানোর আশঙ্কা তাঁর কাছে সবচেয়ে বড় ছিল।

নিজের নীরবতার কারণ ব্যাখ্যা করে অগ্নিশা বুঝিয়ে দিয়েছেন, বাবা-মায়ের জীবন রক্ষা করতে গিয়ে মুখ বন্ধ রাখা কোনও দুর্বলতা বা কাপুরুষতা নয়। বরং তাঁদের বাঁচিয়ে রাখাটাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় লড়াই। পোস্টের শেষে কালো হৃদয় ও গোলাপের ইমোজিও দিয়েছেন তিনি।

তবে কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কিংবা কোন ঘটনার কথা বলতে চেয়েছেন অগ্নিশা, তা স্পষ্ট করেননি। ফলে তাঁর এই পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যের এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে জল্পনা আরও বেড়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাবুন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্দরের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবুনের পাড়ার ক্লাবের কালীপুজোয় উপস্থিত হওয়ার পরই নিজের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাবুন।

এরপর ভাইফোঁটার দিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে ফোঁটা নিতেও দেখা যায় তাঁকে। অন্যদিকে, বাবুনের অভিযোগের পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান তাঁর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। যদিও পরিবারের আর এক সদস্য অজিত বন্দ্যোপাধ্যায় এই বিতর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এবার সেই বিতর্কের মধ্যেই বাবুনের মেয়ে অগ্নিশার এই পোস্ট নতুন করে কোন ইঙ্গিত দিচ্ছে, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন