28 C
Kolkata
Sunday, November 15, 2026
spot_img

“অপারেশন থানা শুরু করতে হবে” পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি নেতার!

Aaj India Desk, হাওড়া : হাওড়া গ্রামীণ এলাকায় অবৈধ মদ বিক্রি, জুয়া ও সাট্টার কারবার বন্ধ করতে এবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন বিজেপির হাওড়া জেলা (গ্রামীণ) সভাপতি দেবাশিস সামন্ত (Debashish Samanta)। নেশামুক্ত সমাজ গড়ার ডাক দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, বেআইনি কার্যকলাপ বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ না করলে এবার ‘অপারেশন থানা’ শুরু করতে হবে।

সমাজকে মদ, নেশা, জুয়া ও সাট্টার মতো ক্ষতিকর কার্যকলাপ থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন দেবাশিস সামন্ত (Debashish Samanta)। নেশামুক্ত ভারত গড়ার সংকল্পকে সামনে রেখে হাওড়া গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে সচেতনতা তৈরির আবেদন জানিয়েছেন তিনি।তাঁর বক্তব্য, সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেশার আসক্তি থেকে দূরে রাখতে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

দেবাশিস সামন্তের (Debashish Samanta) অভিযোগ, রাজ্য সরকারের তরফে অবৈধ নেশার কারবার বন্ধের নির্দেশ দেওয়া হলেও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা সেই নির্দেশ যথাযথভাবে কার্যকর করছেন না। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

তাঁর দাবি, সংশ্লিষ্ট এলাকাগুলিতে অবৈধ মদ বিক্রি, জুয়া ও সাট্টার বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক অভিযান চালাতে হবে। পাশাপাশি এই কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করতে হবে।

এই পোস্টের পরেই সমাজমাধ্যমে স্থানীয় এক বাসিন্দা বাগনানের একটি মদের দোকান নিয়ে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বাগনান স্টেশন রোডে রত্নাঙ্গিনী জুয়েলার্সের উল্টোদিকে একটি লাইসেন্সবিহীন মদের দোকান চলছে। ওই বাসিন্দার অভিযোগ, রাত ৯টা থেকে ১০টার মধ্যে দোকানের সামনে প্রকাশ্যে লোকজনকে বাংলা মদ খেতে দেখা যায়। এমনকী থানার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন তিনি।

এলাকার যুবসমাজকে নেশা ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের।এখন দেখার, হাওড়া গ্রামীণ এলাকায় অবৈধ মদ, জুয়া ও সাট্টার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন