কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটে হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur)। সকাল ৭ টা থেকে শুরু হয় ১৪২ কেন্দ্রে ভোট গ্রহণ। আর সকাল ৮ টা থেকে চক্রবেড়িয়ার ৭০ নম্বর বুথের বাইরে সকাল ৮ টা থেকে বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “বিজেপি রিগিং করছে। গতকাল রাতে ববি (ফিরহাদ হাকিম), বাবাই (অসীম বসু, কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)-এর বাড়িতে সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী হানা দিয়েছে। হুমকি দিয়েছে।”
অন্যদিকে, মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না”! এদিন চক্রবেড়িয়ায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “২৬৭টি বুথে আমাদের এজেন্ট রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে ৯৭টি ক্যাম্প অফিস করা হয়েছে। কমিশনের পদক্ষেপে বাংলার ভোটের পরিবেশ বদলেছে। সকাল থেকে একাধিক বুথ ঘুরে দেখেছি, ভোটারদের মধ্যে প্রবল উৎসাহ, সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।”
সকালে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, রাতভর কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব চালিয়েছে। তবে সেই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। তাঁর কথায়, “এটা হতাশার বহিঃপ্রকাশ।”


