29 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

“সুন্দরী যুবতী হলে বিয়ে দিয়ে দিন”-আফরিনকে নিশানা করে কার এমন কুরুচিকর মন্তব্য?

Aaj India Desk, কলকাতা: কাল দ্বিতীয় দফার ভোট। আর তার ঠিক আগেই ফের বিতর্ক তৈরি হয়েছে বালিগঞ্জে। ভোটের আগের দিনও তৃণমূল (TMC) প্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বালিগঞ্জের ৬৪ নম্বর ওয়ার্ডে মাইক নিয়ে প্রচার করা হয়েছে বলে দাবি করেছে সিপিএম (CPM)। এই ঘটনায় নির্বাচন কমিশন (ECI)-এর কাছেও অভিযোগ জানানো হয়েছে।

শুধু প্রচার নয়, সিপিএম প্রার্থী আফরিন বেগমকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আফরিনের দাবি, ওয়াকার আজম নামে এক ব্যক্তি সংখ্যালঘু এলাকায় তাঁর নামে ব্যক্তিগত কুৎসা রটাচ্ছেন। বয়স নিয়ে কটাক্ষ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আফরিন আরও বলেন, নিয়ম অনুযায়ী আগের দিন বিকেল ৫টার পর প্রচার বন্ধ থাকার কথা। তাহলে মাইক নিয়ে কীভাবে প্রচার চলছে, পুলিশ কেন চুপ করে আছে-সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ, মাইক হাতে ওই তৃণমূল কর্মী বলেন, “ভোটে দাঁড়াতে গেলে কাজ দেখতে হয়, বয়স নয়। যদি সুন্দরী যুবতী হয়, তাহলে বিয়ে দিয়ে দিন, ভোটে দাঁড় করাবেন না।” এই মন্তব্য নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন আফরিন ও বাম নেতৃত্ব।

উল্লেখ্য, আফরিন বেগম এবার বামের তরুণ মুখ হিসেবে ভোটে লড়ছেন। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আগে খুব বেশি পরিচিত ছিলেন না। তবে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে সরব হওয়ার পর থেকেই তিনি -আলোচনায় আসেন। সেই সময় থেকেই আফরিনকে ঘিরে শুরু হয়েছিল নানা গুঞ্জনকে তিনি, কী করেন, তাঁর পরিচয় কী, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। এবার প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করেছে বাম শিবির।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন