29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

আর টালবাহানা নয়! হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে ED দফতরে সুজিত বসু!

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট মিটতেই ইডি দফতরে অবশেষে হাজিরা দিলেন সুজিত বসু (Sujit Bose)। ছেলে সমুদ্রকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল ১০ টা ২৬ নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু। এর আগে ৩ বার সুজিত বসুকে তলব করেছিল ইডি। এর আগে ২৪ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলেছিল ইডি (ED)। কিন্তু নির্বাচনী প্রচারের ব্যস্ততার কারণ দর্শীয়ে তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পাশাপাশি, তিনি চিঠি দিয়ে ‘হয়রানির’ অভিযোগও করেন।

১ মে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৪ এপ্রিল সুজিত বসুকে (Sujit Bose) তলব করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি (ED)। তার ঠিক আগের দিন কলকাতা হাইকোর্টে বিদায়ী দমকল মন্ত্রীর আইনজীবী জানান, এই মামলায় ২ বছর আগে সিবিআই চার্জশিট দিলেও সেখানে তাঁর নাম ছিল না। অথচ ভোটের ঠিক আগে থেকেই ইডি বারবার সমন পাঠাচ্ছে। সমন পেয়ে একবার তাঁর ছেলেকে হাজিরা দিতে পাঠানো হলেও ইডি তা গ্রহণ করেনি।

সুজিতের আইনজীবীর পক্ষ থেকে আবেদন করা হয়, ভোটের পরে যেন তাঁকে তলব করা হয়। পাল্টা ইডি জানায়, একাধিকবার ডাকা হলেও সুজিত বসু সহযোগিতা করছেন না। এরপর বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, ১ মে সকাল সাড়ে ১০টায় তাঁকে ইডি দফতরে সশরীরে হাজির হতে হবে এবং তাঁর বদলে অন্য কাউকে পাঠানো যাবে না। এই নির্দেশ অনুসারেই এদিন ইডি দফতরে সশরীরে উপস্থিত হন সুজিত বসু (Sujit Bose)। তদন্তের অগ্রগতি ও সম্ভাব্য জিজ্ঞাসাবাদ নিয়ে বাড়ছে জল্পনা, পাশাপাশি নজর এখন ইডির পরবর্তী পদক্ষেপের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন