Aaj lndia Desk ,কলকাতা : এলপিজি গ্যাসে এবার লাগাম ছাড়া মূল্য, বঙ্গে ভোট পরবর্তীকালে এলপিজির দাম কিছুটা বাড়তে পারে এমনই আশঙ্কা করেছিল অনেকে , তবে ঘড়ির কাঁটায় পয়লা মে পরতেই সেই আশঙ্কায় সত্যি হলো ।
গতকাল আতঙ্কে করা হয়েছিল এলপিজির দাম বাড়তে পারে। তবে ঠিক কতটা বাড়বে সেটা পরিষ্কার ছিল না। আজ সকাল হতেই মধ্যবিত্তের চোখ কপালে ।চলতি বছরের জানুয়ারিতে ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম ৪৯ টাকা ৫০ পয়সা বেড়েছিল ,ফেব্রুয়ারিতে তা আরোও ৩১ টাকা বাড়ানো হয় ।
বিশ্ব দরবারে যুদ্ধের ধাক্কা এবার সরাসরি মধ্যবিত্তের ঘরে , তবে এবারে গ্যাসের দাম ১০০ , ২০০ বা ৫০০ নয় , একবারে ১০০০ টাকা বাড়ায় আতঙ্কিত সাধারন মানুষ । হঠাৎ এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের যে চাপের সৃষ্টি হবে এ কথা বলার অবকাশ রাখে না।
মাসের প্রথম দিন মানেই এখন অনেকের মনে আতঙ্কের ভাঁজ আবার কি বাড়বে গ্যাসের দাম? আর সেই আশঙ্কাই যেন এবার বাস্তব হল। ইরান-আমেরিকা সংঘাতের প্রভাব এবার সরাসরি ভারতীয় মধ্যবিত্তের ঘরে , ক্রমাগত বাড়তে থাকা ক্রুড তেলের দামের সরাসরি প্রভাব পড়ল ভারতের বাজারেও।
বিশ্ব বাজারে বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ১.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছে যায় ১২০ ডলারে। আর তার পরেই নড়েচড়ে বসে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারের পেট্রোলিয়ামজাত পণ্যের নতুন দাম নির্ধারণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হল না।
কত দাম হল এলপিজি সিলিন্ডারের?
১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম ৯৯৪ টাকা থেকে এক ধাক্কায় ৩২০২ টাকা আর আজ থেকে কলকাতায় কার্যকর হলো এই দাম। ফলে রান্নাঘরের বাজেটে আরও একবার চাপ বাড়ল সাধারণ মানুষের। মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচের তালিকায় নতুন করে যোগ হল উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক টানাপোড়েন কম না হলে আগামী দিনেও জ্বালানির দামে কোনো রকম পরিবর্তন হবে না ।


