Aaj India Desk ,কলকাতা : আজ বৈশাখী পূর্ণিমা,সাথে সিদ্ধি যোগ ও ব্যাতিপতর যোগের বিশেষ প্রভাব রয়েছে । জ্যোতিষ গণনা বলছে , ১ মে শুক্রবার কিছু রাশির জন্য আসতে চলেছে দারুন সুখবর ও সাফল্যের , পাশাপশি কয়েকটি রাশিকে সতর্ক থাকার ও পরামর্শ দেওয়া হয়েছে। চাঁদ আজ তুলা রাশিতে অবস্থান করায় সম্পর্ক, অর্থ ও কর্মক্ষেত্রে নানা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের আচমকা অর্থলাভের সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির ক্ষেত্রে গবেষণা বা নতুন কাজের সুযোগ এলেও পারিবারিক মতবিরোধ দেখা দিতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন এবং পুরোনো সমস্যার সমাধান হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য আজ বিশেষ সতর্কবার্তা রয়েছে। অসতর্কতার কারণে বড় সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে সম্মানহানির আশঙ্কাও রয়েছে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের সম্পত্তি ও আর্থিক বিষয়ে সাবধানে চলতে বলা হয়েছে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের নতুন চাকরির সুযোগ এলেও অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।
অন্যদিকে তুলা রাশির জাতকদের জন্য সরকারি চাকরি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিল্প ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্যও দিনটি শুভ।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের মানসিক চাপ বাড়তে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে বাধা আসতে পারে।
জ্যোতিষ মতে, বৈশাখী পূর্ণিমার এই দিনে আধ্যাত্মিক চর্চা, সংযম ও সতর্ক সিদ্ধান্ত জীবনে ইতিবাচক প্রভাব আনতে পারে।


