27 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

বহুদফা নয়, একদফাতেই ভোট? বাংলায় নির্বাচন পদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত?

কলকাতা: সেই ১৯৭৭ সালের পর প্রায় ৫০ বছর পর বাংলায় দু-দফায় বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) অনুষ্ঠিত হল। শেষবার একদফায় ভোট অনুষ্ঠিত হয়েছিল ১ দফায়। তারপর ২০০৬ থেকেই পশ্চিমবঙ্গে চলে আসছে বহু দফার ভোটের ফর্ম্যাট। ২০০৬ সালে পশ্চিমবঙ্গে প্রথম পাঁচ দফায় ভোটগ্রহণ শুরু হয়, যা ২০১১-তে বেড়ে দাঁড়ায় ছয় দফায়। পরে ২০১৬ ও ২০২১ সালে যথাক্রমে সাত ও আট দফায় ভোট হয়েছে।

দীর্ঘদিন ধরে বিরোধীরা বহু দফায় ভোটের (West Bengal Assembly Election 2026) দাবি জানালেও, এবার প্রথমবার তারা উল্টো সুরে দফা কমানোর দাবি জানায় নির্বাচন কমিশনের কাছে। কারচুপি, অশান্তি রুখতে বহু দফার ভোট প্রয়োজনীয় বলে দাবী করেছিল বিরোধীরা। হলও তাই। ২০২৬-এ ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট দিল পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2026)।

কি বললেন মনোজকুমার আগরওয়াল?

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার বিশাল কেন্দ্রীয় বাহিনীর রক্ষাকবচ মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। পাশাপাশি দ্বিতীয় দফার ঠিক আগে ময়দানে নামানো হয় যোগীরাজ্যের ‘দাবাং অফিসার’ অজয় পাল শর্মাকে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে দুই দফার ভোট বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটের (West Bengal Assembly Election 2026) কথা মেনে নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালও।

তাহলে কি এবার এক দফাতেই ভোট হবে বঙ্গে?

সিইও-র মতে পশ্চিমবঙ্গে অশান্তি ছাড়া ভোট কড়া সম্ভব। কিন্তু পরবর্তীতে এক দফায় ভোট হবে কিনা, সেই বিষয়ে সরাসরি কিছু জানাতে চাননি সিইও মনোজকুমার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র ৪২টি আসনেই সাত দফায় ভোট হয়েছিল। সেই তুলনায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) একেবারেই ভিন্ন চিত্র দেখাল। ২৯৪টি আসনের ভোট শেষ হল মাত্র দুই দফায়।

কম সময়ে এত বড় নির্বাচন সম্পন্ন করতে কমিশন কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু পরবর্তী নির্বাচন একদফায় করা হবে কিনা, এখনও সেই প্রশ্নের উত্তর অধরা। আপাতত এখন অপেক্ষা ২০২৯-এর লোকসভা ভোটের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন