29 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

ফল প্রকাশের পরই দেশসেরা অনুষ্কার বড় বার্তা! কী ইঙ্গিত দিলেন টপার?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: ISC পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে সবার নজর কেড়েছেন ব্যারাকপুরের ছাত্রী অনুষ্কা ঘোষ (Anushka Ghosh)। CISCE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিনি ৪০০-র মধ্যে ৪০০ নম্বরই পেয়েছেন। ফল প্রকাশের পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এই সাফল্যের মাঝেই অনুষ্কা জানিয়েছেন, ভবিষ্যতে তিনি রাজনীতিতে যোগ দিতে চান। এমনকি নিজের পছন্দের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কেও স্পষ্ট করে বলেছেন, তিনি বামপন্থায় বিশ্বাসী।

ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় অনুষ্কার বাড়ি। এর আগেও, ২০২৪ সালে ICSE পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি। দশম শ্রেণির ফল নিয়ে এদিন অনুষ্কা বলেন, “সেবার ইংরেজিতে ২ নম্বর কম পেয়েছিলাম। তখন থেকেই ঠিক করেছিলাম, পরের বার পুরো নম্বর তুলতেই হবে।” সেই লক্ষ্যই এবার সফলভাবে পূরণ করেছেন তিনি দ্বাদশ শ্রেণিতে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছার কথাও জানিয়েছেন অনুষ্কা। নিজের এই অসাধারণ ফলের জন্য তিনি তাঁর স্কুল ও মাকে কৃতিত্ব দিয়েছেন।

রাজনীতি নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে অনুষ্কা বলেন, “একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে আমি রাজনীতিতে আসতে চাই। আমার মনে হয়, এখন অনেক কিছু ঠিকভাবে চলছে না। সেগুলো ঠিক করার জন্য আমি আমার মতো করে চেষ্টা করতে চাই। হয়তো ছোট হয়ে বড় বড় কথা বলছি, কিন্তু এই ইচ্ছাটা আমার আছে। আমি বামপন্থী চিন্তাধারায় বিশ্বাস করি। সব বিষয়ে একমত না হলেও বেশিরভাগ মতাদর্শের সঙ্গে আমি একমত।”

অনুষ্কার এই বক্তব্য নিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “ওর এই সাফল্যে আমি খুব আনন্দিত। ওকে অনেক অভিনন্দন। ভবিষ্যতে ও আরও এগিয়ে যাক, জীবনে বড় কিছু করুক-এই কামনা করি। ও যদি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী হয়, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা চাই, সমাজের প্রতি সচেতন মানুষ তৈরি হোক।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন