27 C
Kolkata
Sunday, September 13, 2026
spot_img

প্রেমের টানে চিন থেকে বাংলাদেশ! বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে চীনা যুবকের

Aaj India Desk , ঢাকা: অনলাইনে শুরু হয়েছিল পরিচয়। ধীরে ধীরে সেই যোগাযোগ গড়ায় প্রেমে। আর শেষ পর্যন্ত সেই প্রেমের টানেই হাজার হাজার কিলোমিটার পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) হাজির চীনের এক যুবক (China Boy)। বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করে এখন তিনি এলাকার ‘চাইনিজ জামাই’।

জানা গিয়েছে, ৩৫ বছরের জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে প্রায় দেড় বছর ধরে ইভার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। সেই সূত্রেই তৈরি হয় সম্পর্ক। পরে বাংলাদেশে এসে ইভাকে বিয়ে (Marrige) করেন তিনি।

ইভার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে। তাঁর বাবা জাকির হাওলাদার। ইভার দাবি, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা এলাকায় মোবাইল ফোন কিনতে গিয়ে কয়েকজন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মাধ্যমেই WeChat-এ জিয়াংয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়। এরপর নিয়মিত কথাবার্তার মধ্যেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে।

দেড় বছরের অনলাইন সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। সেদিনই ইভার সঙ্গে প্রথম সরাসরি দেখা। পরদিন, ৪ আগস্ট, আইন মেনে নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন তিনি। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন।

বিয়ের পর সম্প্রতি স্ত্রীকে নিয়ে বাকেরগঞ্জের গ্রামে আসেন জিয়াং। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, আয়োজন করা হয় গায়ে হলুদের। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, জুমার নামাজের পর পরিবারের পক্ষ থেকে বৌভাতের অনুষ্ঠানও হয়।

ইভা জানিয়েছেন, জিয়াং গ্রামের পরিবেশ বেশ পছন্দ করেছেন। ভাষার পার্থক্য থাকলেও অ্যাপের সাহায্যে দু’জনের কথাবার্তা চলছে। বাংলাদেশের খাবার এবং এলাকার পরিবেশও তাঁর বেশ ভালো লেগেছে। অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, WeChat-এ পরিচয় থেকেই তাঁদের সম্পর্কের শুরু। সেই সম্পর্কের টানেই বাংলাদেশে এসে বিয়ে করেছেন তিনি। ভবিষ্যতে স্ত্রী ইভাকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।

ইভার বাবা জাকির হাওলাদারও জামাই হিসেবে জিয়াংকে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন। মেয়ের পাসপোর্টের কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। তবে, এই বিয়ে নিয়ে স্থানীয় প্রশাসনের তরফে কিছু প্রশ্নও উঠেছে। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, জিয়াংয়ের বাংলাদেশে আসা ও বিয়ের বিষয়ে পুলিশ আগে অবগত ছিল না। তাঁর পাসপোর্ট ও বাংলাদেশে অবস্থানের বৈধতা-সহ গোটা বিষয় খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন