32.5 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে আতঙ্ক! ৩০০ ফুট নিচে নেমে গেল ফুকেত-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১৪

Aaj lndia Desk, নয়াদিল্লি: থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে মঙ্গলবার মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের জেরে চরম আতঙ্ক ছড়ায়। ক্রুজিং উচ্চতায় উড়তে থাকা অবস্থায় বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বলে জানা গিয়েছে। এই আকস্মিক ধাক্কায় অন্তত ১০ জন যাত্রী এবং ৪ জন কেবিন ক্রু আহত হন। যদিও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা যাচ্ছে , AI2379 নম্বরের এই উড়ানটি VT-EXO নিবন্ধিত বিমান দিয়ে পরিচালিত হচ্ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। মাঝপথে আচমকা প্রবল বায়ু-অস্থিরতার কারণে বিমানের উচ্চতায় সাময়িক পরিবর্তন ঘটে। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী আপড্রাফ্ট ও ডাউনড্রাফ্টের প্রভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

হঠাৎ এই ধাক্কায় কেবিনের ভিতরে কয়েকজন যাত্রী ও বিমানকর্মী ভারসাম্য হারিয়ে আহত হন। প্রথমদিকে একজন কেবিন ক্রুর গুরুতর চোটের খবর সামনে এলেও পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মোট ১৪ জন আহত হলেও কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

বিমানটি দিল্লির আকাশে পৌঁছানোর আগেই পরিস্থিতির কথা জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। সেই অনুযায়ী আগে থেকেই চিকিৎসক ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়। নিরাপদ অবতরণের পর আহতদের বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়।

ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী AI2379 ফ্লাইটটি স্বল্প সময়ের জন্য টার্বুলেন্সের মুখে পড়েছিল, যার ফলে বিমানের উচ্চতায় সাময়িক পরিবর্তন হয়। সংস্থার দাবি, বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী ও কেবিন ক্রু নিরাপদে নেমেছেন। কয়েকজনের সামান্য চোট লাগলেও গুরুতর আহত হননি কেউই। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন