34.3 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

কবে থেকে শুরু হচ্ছে যুবশক্তি ভরসা যোজনার আবেদন? জানুন A to Z তথ্য

Aaj lndia Desk, কলকাতা:যুবশক্তি ভরসা কার্ড ২০২৬ প্রকল্পে (Yuva Shakti Bharosa Card) আবেদন শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই , কারা মাসে ৩,০০০ টাকা পাবেন, কী কী যোগ্যতা লাগবে, কোন নথি প্রয়োজন, কীভাবে আবেদন করবেন এবং DBT-তে টাকা কীভাবে মিলবে ? এখন এইসব প্রশ্নই ঘুরতে সাধারণ মানুষের মধ্যে।

পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের লক্ষ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া। চাকরি না পাওয়া পর্যন্ত যোগ্য আবেদনকারীদের মাসিক ভাতা দিয়ে কর্মসংস্থানের প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

কবে থেকে শুরু হবে আবেদন?

সরকার জানিয়েছে, প্রকল্পটি অক্টোবর মাস থেকে চালুর পরিকল্পনা রয়েছে। আবেদন গ্রহণের জন্য পোর্টাল প্রস্তুত হলেও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। খুব শিগগিরই আবেদন শুরুর তারিখ, নিয়ম এবং বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

কত টাকা পাওয়া যাবে?

যোগ্য গ্র্যাজুয়েট আবেদনকারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েট যোগ্য আবেদনকারীরা ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আবেদন করার সময় সম্পূর্ণ বেকার থাকতে হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে। আবেদন জমা পড়ার পর সরকার তথ্য ও নথি যাচাই করবে। সবকিছু সঠিক থাকলে DBT-এর মাধ্যমে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মাসিক ভাতা পাঠানো হবে।

কী কী নথি লাগতে পারে?

যদিও সরকার এখনও চূড়ান্ত নথির তালিকা প্রকাশ করেনি, তবে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবইয়ের কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি লাগতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই চূড়ান্ত তালিকা জানা যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন