30.3 C
Kolkata
Saturday, June 13, 2026
spot_img

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! জানেন বিকল্প রুট কী কী?

Aaj India Desk, হুগলি : ১৪ জুন মেরামতির কাজের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা সেতু ও তার র‌্যাম্পগুলিতে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এই সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

কেন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু?

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Bridge) স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপন ও পুনর্বাসনের কাজ করা হবে। জনসুরক্ষা এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কাজের জন্য হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি (HRBC)-এর উদ্যোগে মেরামতি চলবে এবং সেই কারণেই নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

কোন কোন রুটে ট্রাফিক ঘুরবে?

কলকাতা পুলিশ জানিয়েছে, বিদ্যাসাগর সেতুমুখী (Vidyasagar Bridge) একাধিক রুটে যানবাহনকে বিকল্প পথে পাঠানো হবে।

  • এজেসি বোস রোড দিয়ে সেতুর দিকে যাওয়া পশ্চিমমুখী যানবাহনকে টার্ফ ভিউ, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
  • কে.পি. রোড দিয়ে সেতুর দিকে আসা যানবাহনকেও হেস্টিংস ক্রসিং হয়ে বিকল্প রুট ব্যবহার করতে হবে।
  • খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • ঘোড়াপোস্ট সংলগ্ন ওয়াই-পয়েন্ট দিয়ে বিদ্যাসাগর সেতুর র‌্যাম্প ব্যবহার করতে চাওয়া যানবাহনকেও বিকল্প পথে পাঠানো হবে।

অতিরিক্ত যানজট এড়াতে পুলিশের প্রস্তুতি

পুলিশ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও ট্রাফিক ডাইভারশন কার্যকর করা হবে। পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে। রবিবার সকালে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগে থেকেই হাওড়া ব্রিজ বা অন্যান্য বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর, রেলস্টেশন বা জরুরি গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন