30 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

গরমে কষ্ট বাড়ছে পোষ্যদেরও, কীভাবে রাখবেন নিরাপদ? সতর্ক করলেন পশু চিকিৎসকেরা

Aaj India Desk, কলকাতা: রাজ্যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পাশাপাশি সমস্যায় পড়ছে পোষ্য প্রাণীরাও। বিশেষ করে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে অতিরিক্ত গরম থেকে ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট এবং হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে বলে জানাচ্ছেন পশু চিকিৎসকেরা। তাহলে কী কী সতর্কতা নিতে হবে আপনার পোষ্যের সুস্বাস্থ্যের জন্য ? (Pet Care Tips)

কী কী সমস্যা হতে পারে আপনার পোষ্যের ? 

  • হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি
  • পর্যাপ্ত জল না পেলে ডিহাইড্রেশন হতে পারে
  • পায়ের তলায় পোড়া ক্ষত
  • স্কিন ইনফেকশন ও লোম পড়ার সমস্যা
  • খাবারে অনীহা ও হজমের সমস্যা

কী করবেন ? 

গরমকালে পোষ্যদের শরীরে দ্রুত জলশূন্যতা দেখা দিতে পারে। তাই বাড়ির বিভিন্ন জায়গায় পরিষ্কার পানীয় জলের বাটি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাইরে বেরোলেও সঙ্গে জল বহন করা উচিত। অনেকেই বরফ মিশিয়ে জল দেন, তবে অতিরিক্ত ঠান্ডা জল না দেওয়ার পরামর্শ দিয়েছেন পশু চিকিৎসকরা।(Pet Care Tips)


পোষ্যর অতিরিক্ত হাঁপানো, জিভ বাইরে বের করে দ্রুত শ্বাস নেওয়া, দুর্বল হয়ে পড়া, বমি, অস্বাভাবিক লাল জিভ বা অজ্ঞান হয়ে যাওয়া এগুলি হিটস্ট্রোকের লক্ষণ হতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।


বন্ধ গাড়ির ভিতরে কয়েক মিনিটের মধ্যেই তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছতে পারে। তাই কোনও অবস্থাতেই পোষ্যকে গাড়ির ভিতরে একা ফেলে না রাখার আবেদন জানানো হয়েছে।(Pet Care Tips)


গরমে অনেক পোষ্যের খাওয়ার পরিমাণ কমে যায়। তাই হালকা ও সহজপাচ্য খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাসি খাবার এড়িয়ে চলতে বলছেন পশু চিকিৎসকেরা।


সকাল ৬টা থেকে ৮টার মধ্যে অথবা সন্ধ্যার পরে পোষ্যদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়াই নিরাপদ। দুপুরের রোদে রাস্তাঘাট ও ফুটপাত অতিরিক্ত গরম হয়ে যায়, যা পোষ্যের পায়ের তলায় ক্ষতি করতে পারে। দীর্ঘ সময় পোষ্যকে বাইরে রাখাও ঝুঁকিপূর্ণ।


এই গরমে মানুষ যেমন কষ্ট পাচ্ছে, তেমনই অসুস্থ হয়ে পড়তে পারে বাড়ির পোষ্যরাও। তারা নিজের সমস্যা ভাষায় বলতে পারে না, তাই সামান্য অস্বস্তির লক্ষণও গুরুত্ব দিয়ে দেখা জরুরি। একটু বাড়তি জল, সময়মতো যত্ন আর সচেতনতাই এই তীব্র গরমে তাদের নিরাপদ ও স্বস্তিতে রাখতে পারে বলে জানিয়েছেন পশু চিকিৎসকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন