24 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

সংসদে ভোটের অঙ্কে কি বাড়ছে চিন্তা? কল্যাণের সাসপেনশন প্রত্যাহারে স্পিকারকে চিঠি অভিষেকের!

Aaj India Desk, কলকাতা : আজকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ খারিজ করেছে হাইকোর্ট। তবে আনন্দ উদযাপনের বদলে তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন (Kalyan Banerjee Suspension) প্রত্যাহারের আবেদন জানালেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু হঠাৎ এই পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন। তবে কি সংসদের ভোটের অঙ্ক নিয়েই চিন্তিত অভিষেক?

কেন এখনও সাসপেন্ডেড কল্যাণ?

গত বাদল অধিবেশনের শেষদিকে, ২২ জুলাই লোকসভায় এনসিপিআই সাংসদদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও মিতালি বাগের উদ্দেশে কটু মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়। কিন্তু বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না হওয়ায় এখনও বহাল রয়েছে তাঁর সাসপেনশন (Kalyan Banerjee Suspension)। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনেও লোকসভার কার্যক্রমে অংশ নিতে পারবেন না কল্যাণ।

স্পিকারকে চিঠি অভিষেকের

এই পরিস্থিতিতে শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখ করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের মুখ্য সচেতক। সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশনে তাঁর উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই বিষয়টি বিবেচনা করে অবিলম্বে তাঁর সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন অভিষেক।

আসন পুনর্বিন্যাসের ভোটেই কি আসল চিন্তা?

আগামী ৩০ নভেম্বর থেকে তিন দিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে সংসদে। এই অধিবেশনে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত দুটি বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বর লোকসভায় বিল দুটি পেশ ও আলোচনা হতে পারে। ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন বসার কথা। এই বিলগুলিকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী শিবিরের ঐক্য নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। শরদ পওয়ারের এনসিপি পুনর্বিন্যাস বিলের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আরজেডির এক সাংসদের বক্তব্যেও দলটির অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে শনিবার বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকের আগে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফোনে কথা হয়েছে। ফলে আসন্ন অধিবেশনে বিরোধীদের অবস্থান কী হবে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। (Kalyan Banerjee Suspension)

এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের জন্য অভিষেকের চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিলের ভোটাভুটিতে দলের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা এবং সংসদীয় কৌশল সাজানোর ক্ষেত্রে কল্যাণের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে অভিষেকের চিঠির পর স্পিকার কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন