30 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

ফের গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা! উদ্ধার ২৬ লক্ষ টাকা!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : একের পর এক পুলিশি অভিযানে রাজ্য জুড়ে গ্রেপ্তার হয়েছেন ৯০ জন তৃনমূল নেতা (TMC Leader)। তৃনমূল দলে ধস নামিয়ে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে বিশেষ অভিযান চালিয়ে ফের গ্রেপ্তার করা হলো আরেক তৃণমূল নেতাকে। মঙ্গলবার গভীর রাতেই এলাকার প্রভাবশালী নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুবীর সাহাকে গ্রেপ্তার করল গোবরডাঙা থানার পুলিশ। বুধবার ধৃতদের বারাসত আদালতেও তোলা হবে।

মঙ্গলবার রাতে মছলন্দপুর এলাকায় তোলাবাজি, অবৈধ অস্ত্র ও রেশন দুর্নীতির মামলায় একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে অজিত সাহা, তাঁর ভাই সুবীর সাহা এবং পরিবারের আরও এক সদস্য সুজিত কুমার সাহার বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেই সময় অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হয় ২৬ লক্ষ টাকা নগদ, একটি ৭ এমএম পিস্তল, একটি এয়ার পিস্তল, ১৪৩ রাউন্ড গুলি এবং ৬১টি ফাঁকা কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রের বৈধতা ও নগদের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

কে এই অজিত সাহা?

অজিত সাহা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন। হাবড়া, গোবরডাঙা ও মছলন্দপুর এলাকায় তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় তৃণমূল নেতা (TMC Leader) হিসেবে পরিচিত। স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। অতীতেও তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ উঠেছিল। স্থানীয়দের মতে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন অজিত সাহা।

উল্লেখ্য, এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক ঘনিষ্ঠ সহযোগী যেমন হাবড়া এলাকার তৃণমূল ট্রেড ইউনিয়ন লেবার নেতা তারক দে, বাকিবুর রহমান, বনগাঁ এলাকার তৃণমূল নেতা (TMC Leader) ও প্রাক্তন পৌরসভা চেয়ারপার্সন শঙ্কর আঢ্যকে তোলাবাজি, হুমকি ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই তালিকায় এবার আরও দুই নাম জুড়ল। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ মহলে এই ধারাবাহিক অভিযান দেখিয়ে দিচ্ছে যে, তৃণমূলের শাসনকালে অনেক এলাকায় প্রশাসন নয়, দাপুটে নেতা ও তাঁদের ভাই-সহযোগীরাই আসল ‘রাষ্ট্র’ চালাতেন। এবার তৃনমূলের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন