32 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

এবার সোনাঝুরির হাট রক্ষায় জেসিবি অ্যাকশন, বড় সিদ্ধান্ত নিল বনদফতর

Aaj India Desk, বীরভূম: ছুটি পেলেই অনেকেই শান্ত পরিবেশের খোঁজে ছুটে যান শান্তিনিকেতন (Santiniketan)-এ। আর সেখানে গেলে সোনাঝুরির হাটে (Sonajhuri Haat) না ঘুরলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু সেই প্রিয় জায়গার পরিবেশ বাঁচাতেই এবার বড় পদক্ষেপ করল বনদপ্তর (Forest Department)।

দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, ছুটির দিনে অতিরিক্ত পর্যটক এবং প্রচুর চারচাকা গাড়ির কারণে সোনাঝুরির স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। খোয়াইয়ের মাটির উপর দিয়ে লাগাতার গাড়ি চলাচলে এলাকার প্রাকৃতিক গঠনও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরিবেশপ্রেমী এবং স্থানীয় বাসিন্দারাও বারবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

অবশেষে পরিস্থিতি সামাল দিতে কড়া সিদ্ধান্ত নেয় বনদফতর। জেসিবি দিয়ে খোয়াইয়ের হাটে ঢোকার কয়েকটি কাঁচা রাস্তা কেটে দেওয়া হয়েছে, যাতে কোনও চারচাকা গাড়ি আর ভেতরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ এবার থেকে সোনাঝুরির ওই এলাকায় গাড়ি নিয়ে ঢোকা পুরোপুরি বন্ধ।

বনদফতরের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল খোয়াইয়ের পুরনো পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আগের মতো বজায় রাখা। এর আগেও পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে দোল বা বসন্ত উৎসবের সময় সোনাঝুরিতে রং খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি ভিড় ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকদিন হাটও বন্ধ রাখা হয়েছিল। এবার পর্যটকদের অনিয়ন্ত্রিত ভিড় এবং গাড়ির দাপট সামলাতেই আরও কঠোর পথে হাঁটল বনদফতর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন