Aaj lndia Desk,কলকাতা: রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হল পদ্ম (Padma) পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতি মানুষদের হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।এবার বাংলার জন্য এল বড় গর্বের খবর। টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেন ‘পদ্মশ্রী’ সম্মান। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।
এবার মোট ১৩১ জনকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী।
তালিকার শীর্ষে রয়েছেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং। ‘শোলে’, ‘চুপকে চুপকে’ ও ‘ফুল অউর পাত্থর’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের জন্য তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে। ছয় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান জানানো হয়েছে।
এবারের পদ্ম পুরস্কারের আসর বাঙালিদের জন্য নিয়ে এল বিশাল জয় বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চলচ্চিত্র জগতে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদানের জন্য দেওয়া হল পদ্মশ্রী সম্মান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করে তিনি বাংলা সিনেমাকে নতুন পরিচিতি দিয়েছেন।এই সম্মান পাওয়ার খবরে টলিউড থেকে শুরু করে তাঁর অসংখ্য অনুরাগীর মধ্যেও ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
এবারের পদ্মভূষণ তালিকায় বিনোদন জগতের দুই উজ্জ্বল নামও জায়গা করে নিয়েছেন। সুরের দুনিয়ায় ৯০ ও ২০০০-এর দশককে যিনি নিজের কণ্ঠে মুগ্ধ করেছেন, সেই আলকা ইয়াগনিককে তাঁর অসামান্য সংগীতসাধনার স্বীকৃতি হিসেবে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। অন্যদিকে, মালায়ালাম চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মামুট্টি পেলেন একই সম্মান, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে সিনেমাকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ।


