28 C
Kolkata
Sunday, August 16, 2026
spot_img

৮০ লক্ষ পরিবারও বাদ নয়, আয়ুষ্মানের বাইরে থাকা বাংলার জন্য বিকল্প স্বাস্থ্যবিমা

Aaj India Desk, কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ বা AB-PMJAY। ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।

দেশের ৩৮,৬০৪ হাসপাতালে চিকিৎসার সুযোগ

মুখ্যমন্ত্রীর দাবি, আগের ‘স্বাস্থ্যসাথী’ ব্যবস্থায় চিকিৎসার সুযোগ মূলত রাজ্যের প্রায় ১৫০০টি হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ ছিল। ভেলোরের CMC-তে সাময়িকভাবে সুবিধা মিললেও পরে তা বন্ধ হয়ে যায়। নতুন ব্যবস্থায় সেই সীমাবদ্ধতা থাকছে না। রাজ্যের ১২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালের পাশাপাশি গোটা দেশে মোট ৩৮,৬০৪টি নথিভুক্ত হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে।

বাড়ল চিকিৎসার প্যাকেজ

চিকিৎসা প্যাকেজের সংখ্যাও ১৭০০ থেকে বাড়িয়ে ১৯৫০ করা হয়েছে। এর মধ্যে হাঁটু ও কোমর প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল অস্ত্রোপচারও রাখা হয়েছে। ৭০ বছর বা তার বেশি বয়সি সমস্ত প্রবীণ নাগরিক এই স্বাস্থ্য সুরক্ষার আওতায় থাকবেন।

৮০ লক্ষ পরিবারের জন্য পৃথক প্রকল্প

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় না থাকা প্রায় ৮০ লক্ষ পরিবারের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ চালু থাকার কথাও জানান মুখ্যমন্ত্রী।

ওষুধ ও চোখের চিকিৎসাতেও জোর

সাশ্রয়ী ওষুধের জন্য রাজ্যে ১০০টি ‘অমৃত ফার্মেসি’ এবং ৪৬৭টি ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’ তৈরির চুক্তি হয়েছে। পাশাপাশি বিনামূল্যে চোখের চিকিৎসার জন্য ‘সুদৃষ্টি’ কর্মসূচিও শুরু হয়েছে।

বেসরকারি হাসপাতালের রেট নিয়েও আশ্বাস

বেসরকারি হাসপাতালগুলির ‘ক্যাটাগরি-বি’ রেট সংক্রান্ত দাবিও সরকার বিবেচনা করবে বলে জানান মুখ্যমন্ত্রী। কলকাতার হাসপাতালগুলির সমস্যার সঙ্গে মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরুর হাসপাতালের পরিস্থিতিও তুলনা করে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি সুনীলজি এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

১০০ দিনের কাজের রিপোর্ট শনিবার

সরকারের ১০০ দিন পূর্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শনিবার পুরুলিয়ার মানবাজারে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরকারের ১০০ দিনের কাজের বিস্তারিত খতিয়ান প্রকাশ করা হবে। আগের সরকারের ‘খেলা হবে দিবস’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন সরকার তার পরিবর্তে মানুষের স্বাস্থ্য ও দীর্ঘায়ুর বার্তা সামনে রেখে ‘আয়ুষ্মান দিবস’ পালনে বিশ্বাসী। বক্তব্যের শেষে গোপাল মুখোপাধ্যায়, অর্থাৎ ‘গোপাল পাঁঠা’-কেও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন