26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

পরিবার পিছু ২১ লক্ষ, সঙ্গে সরকারি চাকরি! সিকিম দুর্ঘটনায় নিহতদের পাশে শুভেন্দু!

Aaj India Desk, কলকাতা : উত্তরবঙ্গের সিকিম টানেল দুর্ঘটনায় প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার মেটেলি ও নাগরাকাটা ব্লকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, প্রতিটি পরিবারকে মোট ২১ লক্ষের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থাও করা হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক দায়িত্ব ও মানবিকতার জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোট ২১ লক্ষের আর্থিক সহায়তা

সিকিমের মর্মান্তিক টানেল দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে ১১ জনই উত্তরবঙ্গের বাসিন্দা। তাঁদের পরিবারের পুনর্বাসনের জন্য কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে মোট ২১ লক্ষের আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ৫ লক্ষ। সিকিম সরকার দেবে ৪ লক্ষ এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মিলবে ২ লক্ষ। এছাড়া একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা প্যাটেল প্রাইভেট লিমিটেড যৌথভাবে আরও ১০ লক্ষ প্রদান করবে।

পরিবারের সদস্যদের সরকারি চাকরি

আর্থিক সহায়তার পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে, সাতজন মৃতের নিকটাত্মীয়কে রাজ্য পুলিশের হোম গার্ড পদে নিয়োগ করা হবে। যাঁরা শারীরিক যোগ্যতার নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেননি, তাঁদের চারজনকে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু ক্ষতিপূরণ দেওয়া নয়, পরিবারগুলির ভবিষ্যৎ সুরক্ষিত করাও। তিনি রাজ্যের শিল্প ও কর্মসংস্থান সংক্রান্ত সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে উত্তরবঙ্গ-সহ পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) রাজ্যে ফিরে এসে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, নতুন সরকারের মাত্র ১০ সপ্তাহের মধ্যেই শিল্পায়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে একাধিক পদক্ষেপ শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের নিজ রাজ্যে ফিরে এসে নতুন সুযোগের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানান শুভেন্দু অধিকারী। সিকিম টানেল দুর্ঘটনায় নিহত উত্তরবঙ্গের শ্রমিকদের (Migrant Workers) পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা ও সরকারি চাকরির এই ঘোষণা তাঁদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন