27 C
Kolkata
Thursday, June 11, 2026
spot_img

ডবল চাপে যুবরাজ! অভিষেকের বিরুদ্ধে আরও এক মামলা গেল CID-র হাতে

কলকাতা: সই জাল কান্ডে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে ভবানীভবনে CID-র মুখোমুখি অভিষেক (Abhishek Banerjee)। এরই মাঝে জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে আরও একটি মামলা গেল সিআইডির হাতে। বস্তুত, ছাব্বিশের ভোটের আগে নির্বাচনী প্রচারে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের ‘সেনাপতি’ (Abhishek Banerjee)।

তার মধ্যে ছিল, “৪ তারিখ ফল ঘোষণার পর রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজবে”! এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, ” “সাহস থাকলে ৪ মে বাংলায় থাকুন!” এইসকল মন্তব্যের প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তও শুরু করেছিল পুলিশ। তবে এবার সেই তদন্তের সব নথি পুলিশ সিআইডির হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, এবার ডবল চাপে যুবরাজ (Abhishek Banerjee)।

উল্লেখ্য, তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার দিল্লি থেকে ফিরে ভবানীভবনে হাজিরা দেব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সন্ধ্যে ৬ টার মধ্যে ভবানীভবনে হাজিরার নির্দেশ ছিল। তার ঠিক ১০ মিনিট আগে ৫ টা বেজে ৫০ মিনিটে ভবানীভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় সাড়ে তিনঘন্টা ভবানীভবনের ভেতরে রয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন