33 C
Kolkata
Tuesday, September 15, 2026
spot_img

পুজোর আগেই মিলবে ‘বোনাসের মতো’ সুখবর? ৬৪% DA দেওয়ার জল্পনা!

কলকাতা: পুজোর আর হাতে গোনা প্রায় এক মাস। উৎসবের মরসুমে যখন বাঙালির ঘরে ঘরে কেনাকাটার প্রস্তুতি, তখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে বড় সুখবর! মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কর্মী। তার উপর নজর রয়েছে অষ্টম বেতন কমিশন নিয়েও। তবে আপাতত সবচেয়ে বড় জল্পনা জুলাই-ডিসেম্বর পর্বের DA বৃদ্ধি ঘিরে।

নিয়ম অনুযায়ী, বছরে দু’বার জানুয়ারি এবং জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA সংশোধন করা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ২ শতাংশ DA বাড়িয়ে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ করা হয়েছিল। এবার জুলাইয়ের পর্বে কতটা বাড়বে, তা নিয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে বিভিন্ন রিপোর্টে ৩ থেকে ৪ শতাংশ DA বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সেই হিসেবেই DA ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশ হতে পারে বলে জল্পনা। আর সত্যিই যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে স্বাভাবিকভাবেই কর্মীদের হাতে পাওয়া টাকার অঙ্কও বাড়বে।

কার বেসিক কত, DA-তে কত টাকা বাড়তে পারে?

ধরা যাক, DA ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশ হল। তাহলে:

বেসিক ₹১৮,০০০ → DA ₹১০,৮০০ থেকে বেড়ে ₹১১,৫২০। অর্থাৎ বাড়তি ₹৭২০।

বেসিক ₹২৫,৫০০ → DA ₹১৫,৩০০ থেকে বেড়ে ₹১৬,৩২০। বাড়তি ₹১,০২০।

বেসিক ₹৩৫,৪০০ → DA ₹২১,২৪০ থেকে বেড়ে ₹২২,৬৫৬। বাড়তি ₹১,৪১৬।

বেসিক ₹৪৪,৯০০ → DA ₹২৬,৯৪০ থেকে বেড়ে ₹২৮,৭৩৬। বাড়তি ₹১,৭৯৬।

অর্থাৎ, ৪ শতাংশ DA বৃদ্ধি হলে বেসিক বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে DA বাবদ বাড়তি টাকা যোগ হবে। তবে একটা বিষয় মাথায় রাখা জরুরি ৬৪ শতাংশ DA এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। AICPI-IW-এর তথ্যের ভিত্তিতে চূড়ান্ত হিসেব এবং সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরেই নিশ্চিত হবে DA কত শতাংশ বাড়ছে। তাই প্রশ্ন একটাই পুজোর আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য সত্যিই কি আসছে ৪ শতাংশ DA-এর সুখবর?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন