Aaj India Desk,কলকাতা : চিকিৎসার খরচে স্বস্তি দিতে যে উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার আজ কার্যকর হলো বঙ্গের মাটিতে । আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana)-এর মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে।
এবার প্রবীণ নাগরিকদের কথাও বিশেষভাবে ভাবা হয়েছে এই প্রকল্পে। বয়স্কদের জন্য চালু হয়েছে আলাদা স্বাস্থ্যবিমা সুবিধা, যাতে বয়স বাড়লেও চিকিৎসা পরিষেবা নিয়ে আর চিন্তা করতে না হয়। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিই এবার বাস্তবের পথে। বিজেপি আগেই ইস্তেহারে ঘোষণা করেছিল,পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারলেই প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই চালু হবে আয়ুষ্মান যোজনা (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana)। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই এগোচ্ছে নতুন সরকার।
কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?
. কেন্দ্রের নির্ধারিত যোগ্যতা অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, তারাই আয়ুষ্মান যোজনা (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana)-এর সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
. এছাড়াও কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলিকেও এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে। তফশিলি জাতি ও জনজাতি (SC/ST) সম্প্রদায় এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও এই স্বাস্থ্য পরিষেবার সুবিধাভোগী।
. প্রবীণদের জন্য অর্থাৎ যারা ৭০ বছর বা তার বেশি বয়স তারাও এই প্রকল্পের আওতায় আসবে । যদিও এক্ষেত্রে আয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি।
কীভাবে দেখবেন? আপনি প্রকল্পের উপভোক্তা হওয়ার জন্য যোগ্য কিনা ?
আয়ুষ্মান অ্যাপ বা PM JAY ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর “অ্যাম আই এলিজেবল” অপশনে গিয়ে আধার নাম্বার দিয়ে দেখে নিন আপনি এই প্রকল্পের আওতায় আছেন কিনা।
কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?
যাদের বাড়িতে দু চাকা বা চার চাকা গাড়ি আছে বা নৌকা আছে , যাদের আয় আড়াই টাকার বেশি লক্ষ টাকার বেশি তারা এই প্রকল্পের আওতায় আসছে না।
কি কি সুবিধা পাওয়া যাবে এই বিমায়?
এই প্রকল্পের আওতায় শুধুমাত্র হাসপাতালে ভর্তি নয়, চিকিৎসার প্রায় প্রতিটি ধাপেই আর্থিক সহায়তা পাওয়া যাবে।
এর মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার খরচ। হাসপাতালে ভর্তি হওয়ার আগের ৩ দিন পর্যন্ত চিকিৎসা ও সেবার ব্যয়ও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, ICU ও নন-ICU পরিষেবা, ডায়গনস্টিক ও ল্যাব টেস্টের খরচও বহন করা হবে এই বিমার মাধ্যমে। এছাড়া মেডিক্যাল ইমপ্ল্যান্ট, হাসপাতালের বেড চার্জ ও খাবারের খরচও কভার করা হবে।
এমনকি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও রোগীকে একা ছেড়ে দেওয়া হয় না। পরবর্তী ১৫ দিন পর্যন্ত চিকিৎসার খরচও এই প্রকল্পের আওতায় পাওয়া যাবে।


