Aaj India desk, নয়াদিল্লী: পশ্চিমবঙ্গের এস আই আর নিয়ে শেষ ট্রাইবুনাল মামলাটির শুনানির সময় সুপ্রিম কোর্টের (Supreme court) বিচারপতি জয়মাল্য বাগচী ও ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশানকে জয়ের মার্জিন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল যদি কোথাও জয়ের মার্জিনের শতাংশ এস আই আর প্রক্রিয়ায় বাতিল হয়ে যাওয়া ভোটারের সংখ্যার শতাংশ থেকে খুব কম হয় তাহলে আদালত সেই রেজাল্টকে সন্দেহজনক বলতে পারে কারণ বড় অংশের ভোটার নিজেদের মত দিতে পারেননি। আজ আবার সুপ্রিম কোর্ট (Supreme court) এই বিষয়ে নিজেদের মত পরিষ্কার করেছে।
কি জানিয়েছে সুপ্রিম কোর্ট?
আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে (Supreme court) অভিযোগ করেন যে ৩১টি আসনে বিজেপির জয়ের ব্যবধান ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারের সংখ্যার চেয়ে কম ছিল। সুপ্রিম কোর্টের (Supreme court) প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই অভিযোগ গ্রহণ করে জানিয়েছে যে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা তাঁদের এই অভিযোগের বিষয়ে নতুন করে আবেদন করতে পারেন। তাঁরা আরও বলেছেন এর সঠিক আইনি প্রতিকার হলো নির্বাচনী আবেদন এবং এসআইআর প্রক্রিয়া ও ভোট কেটে যাওয়ার জন্য যে সমস্যাগুলো হয়েছে জন্য নির্বাচন কমিশনকেই জবাবদিহি করতে হবে।
অভিযোগ কি ?
সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসন জিতেছে, তৃণমূল পেয়েছে ৮০টি আসন।এবারের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল।কিন্তু রাজ্যজুড়ে জয়লাভের মার্জিন হিসেবে তৃণমূলের থেকে বিজেপির পেয়েছে প্রায় 5% বেশি ভোট। অন্যদিকে এস আই আরে রাজ্যজুড়ে বাদ হয়ে যাওয়া ভোটারের হার প্রায় 12%। যেমনটা আগে আশঙ্কা করেছিলেন প্রধান বিচারপতি ও তাঁর বেঞ্চ (Supreme court)। শুনানি চলাকালীন কল্যাণ বলেন, “যে নামের বিচার এখনও হয়নি তা দ্রুত শেষ না হলে সামনের বছর পৌরসভা নির্বাচন আছে, এরপর পঞ্চায়েত আছে, সেখানে প্রভাব পড়বে।”


