24 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

বারবার সতর্ক করেও লাভ হয়নি! শুভেন্দুর সভার আগে গাড়ি সরাতে নামানো হল আর্থ মুভার

Aaj India Desk, কলকাতা: শুক্রবার (Friday) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চন্দননগর (Chandannagar) সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। তার মধ্যেই মেরি মাঠের (Meri Maidan) কাছে একটি বন্ধ চারচাকা গাড়িকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। পুলিশের বারবার নির্দেশ সত্ত্বেও গাড়িটি সরানো না হওয়ায় শেষ পর্যন্ত আর্থ মুভার (Earth Mover) নিয়ে এসে সেটিকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

বারবার মাইকিং, তবুও সরেনি গাড়ি

মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে মেরি মাঠ সংলগ্ন এলাকায় সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সভাস্থলের আশপাশে যান চলাচল ও পার্কিংয়ের উপরেও নজরদারি চালাচ্ছিল পুলিশ। এরই মধ্যে সভাস্থলের কাছাকাছি একটি বন্ধ চারচাকা গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রশাসনের তরফে মাইকিং করে বারবার গাড়িটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও গাড়ির কোনও নড়াচড়া দেখা যায়নি বলে দাবি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

আর্থ মুভার এনে সরানো হল গাড়ি

পরিস্থিতি সামাল দিতে ট্র্যাফিক গার্ডের (Traffic Guard) সহযোগিতা নেওয়া হয়। এরপর আর্থ মুভার মেশিন এনে গাড়িটিকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি রাখতে নারাজ ছিল প্রশাসন। যদিও গাড়িটির মালিক বা সেটি কেন দীর্ঘক্ষণ সেখানে পড়ে ছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, শুক্রবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বিকেলে কুটির মাঠে (Kutir Maidan) তাঁর চপার নামবে। সেখান থেকে মানকুণ্ডু সার্কাস মাঠের (Mankundu Circus Ground) পুজোয় যাবেন তিনি। এরপর মেরি মাঠে আয়োজিত মেগা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

অনুষ্ঠান শেষে স্ট্যান্ড ধরে রানিঘাটে (Ranighat) যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে আরতিতে অংশ নেওয়ার পর ভেসেলে করে জগদ্দলে (Jagaddal) পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যস্ত প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন