27 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

জমি দখলের লড়াই , এ কি করল গেরুয়া শিবির?

Aaj India Desk , কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত পারা চড়ছে সমস্ত শিবিরের। জমি দখলের লড়াই তে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না । আক্রমণের সুর যেমন চড়ছে তেমনই অভিযোগ আসছে পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া বা নষ্ট করার । প্রধানত শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বার বার এই অভিযোগ তুলছে গেরুয়া শিবির। এমনকি বাম প্রার্থীদের দেওয়াল লিখন বিকৃত করে প্রচার করারও অভিযোগ উঠেছে। কিন্তু এবার অভিযোগের তির সরাসরি গেরুয়া শিবিরের দিকে । ঘটনাস্থল কোনো বিধানসভা নির্বাচন ক্ষেত্র নয় , বরং কলকাতা বিশ্ববিদ্যলয়ের মত শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।

কি ঘটেছে ?

কলকাতা বিশ্বিদ্যালয়ে মূলত বিভিন্ন বাম ছাত্র সংগঠন এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠন টি এম সি পি ( TMCP ) এর প্রাধান্য দেখা যায় । বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে এস এফ আই ( SFI) এর সবচেয়ে বেশি সক্রিয় এখানে । বিশ্বস্ত সূত্রের খবর গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি ( ABVP) এর এখানে প্রায় অস্তিত্ব নেই বললেই চলে । কিন্তু ইদানীং তারাও জমি দখলের জন্য সক্রিয় হয়েছে । তার জন্য আড়ালে থেকে অন্য দলের পোস্টারের উপর আক্রমণ করতেও পিছপা হচ্ছে না তারা । রাতের অন্ধকারে বাম ছাত্র সংগঠন এসএফআই ( SFI) এর পোস্টারে কালি দিয়ে কেটে এবিভিপি (ABVP ) লিখে বাম সংগঠনটিকে পরিত্যাগ করার ডাক দিচ্ছে তারা । বিশ্ববিদ্যালয়ের দেওয়াল নোংরা করে তারা লিখে দিয়েছে এই কথা ।

কিভাবে এই ঘটনা ঘটল ?

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে এসএফআই ( SFI) ।সংগঠনের এক নেত্রী জানিয়েছেন , ‘ এরা এমনই কাপুরুষ, সামনে এসে লড়াই করার ক্ষমতা নেই । এমন এমন সময়ে এরা এই কাজ গুলো করে যখন কেউ থাকে না । ক্যাম্পাসে এরা কখন কোথায় ঘুরে বেড়ায় কেউ জানে না । এই ভাবে এবিভিপি ( ABVP) তথা গেরুয়া শিবির ভাবছে ক্যাম্পাস দখল করবে । এতটাই রুচিহীন এবং সংস্কৃতি বলতে এদের যে কিছুই নেই তার প্রমাণ এই ঘটনা । রাজনৈতিক ময়দানে শত্রুতা থাকলেও এভাবে অন্যের পোস্টারে কালি দেওয়া আসলে সংস্কৃতিহীনতা এবং মেরুদন্ডহীনতার পরিচয় । এভাবে ক্যাম্পাস দখল করতে এসএফআই ( SFI) দেবে না । ‘

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন