24.3 C
Kolkata
Thursday, October 29, 2026
spot_img

শোভনদেবকে মিষ্টিমুখ করাতেই বাড়িতে পুলিশি হানা! কাজল শেখের জীবনে ফের বিপত্তি?

Aaj India Desk, বীরভূম : নিরাপত্তা প্রত্যাহারের পরই বীরভূমের নানুরে বিধায়ক কাজল শেখের (Kajol Sheikh) বাড়িতে পুলিশি অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধারের দাবি পুলিশের। সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার মামলায় কাজল শেখের দুই ভাইপোর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, বিধানসভায় বিজয়ার মিষ্টি বিনিময় ঘিরে কাজল শেখের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

কোন মামলায় পুলিশের অভিযান?

পুলিশ সূত্রে খবর, কাজল শেখের (Kajol Sheikh) দুই ভাইপো শেখ হুমায়ুন হোসেন ওরফে ফিলিপ এবং শেখ জাহাঙ্গির ওরফে লয়েডের বিরুদ্ধে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তের সূত্রেই বৃহস্পতিবার অভিযানে নামে নানুর থানার পুলিশ। প্রথমে বোলপুরের আরতি সংলগ্ন এলাকায় ফিলিপের বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে নানুরের পাপুড়ি গ্রামে কাজল শেখের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা।

বাড়ি থেকে কী উদ্ধার হয়েছে?

কাজল শেখের বাড়ি থেকে একটি ৭ এমএম পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কাজল শেখ ও তাঁর ভাইপোরা একই বাড়িতে থাকেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই কাজল শেখের (Kajol Sheikh) নিরাপত্তা প্রত্যাহার করা হয়। আগে সভাধিপতি থাকাকালীন তিনি ওয়াই-প্লাস শ্রেণির নিরাপত্তা পেতেন। সরকার পরিবর্তনের পর তাঁর নিরাপত্তায় দু’জন সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এদিন সকালে সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়।

নিরাপত্তা প্রত্যাহারের পরই সন্ধ্যায় তাঁর বাড়িতে পুলিশি অভিযান ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

বুধবার বিধানসভায় কালীঘাট শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজয়ার মিষ্টি বিনিময় করেন হাসনের বিধায়ক কাজল শেখ। এর পরেই তাঁর পুরনো তৃণমূল শিবিরে ফিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। তবে কাজল শেখ সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, মিষ্টি বিনিময় ছিল নিছক সৌজন্য, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশি অভিযান প্রসঙ্গে তাঁর বক্তব্য, কেন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তা তিনি জানেন না। তাঁর দাবি, পুলিশ কিছুই পাবে না। পাশাপাশি, নিজের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন