27 C
Kolkata
Friday, May 8, 2026
spot_img

আমি’কে সরিয়ে ‘আমরা’তে জোর! শপথের আগেই কী বার্তা দিতে চাইলেন শুভেন্দু অধিকারী?

Aaj India Desk, কলকাতা: ভোটের ফল বেরোনোর পর থেকেই আন্দাজ করা হচ্ছিল, শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিজেপির (BJP) জয়ী বিধায়কদের বৈঠকে তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। সেই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে।

শপথের আগেই নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন হলে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন অমিত শাহ ও শুভেন্দু। সেখানে নিজের ভাষণে শুভেন্দু বারবার বোঝানোর চেষ্টা করেন, এই জয় শুধু একজনের নয়, পুরো দলের। “আমি”র বদলে তিনি বেশি গুরুত্ব দেন “আমরা” শব্দটাকে। তাঁর দাবি, দলের হয়ে যারা দিনরাত পরিশ্রম করেছেন, এই সাফল্য তাঁদের সবার।

বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দলের রাজ্য নেতৃত্বের কথাও বলেন। পাশাপাশি তিনি জানান, ভোটের আগে মানুষের কাছে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠন হওয়ার পর সেগুলো একে একে বাস্তবায়নের চেষ্টা করা হবে। তাঁর কথায়, সব মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগোতে চায় বিজেপি সরকার। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার আগেই শুভেন্দু বুঝিয়ে দিলেন যে তিনি দলকে নিয়েই চলতে চান।

ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে শুভেন্দুর নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। কারণ, রাজ্যের রাজনীতিতে তিনি নিজেকে শক্তিশালী মুখ হিসেবে তুলে ধরেছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক লড়াইয়ের কথাও এদিন উল্লেখ করেন অমিত শাহ।

সরকার গঠনের পর কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, রাজ্যে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আলাদা কমিশন তৈরি করা হতে পারে। সরকারি টাকার অপব্যবহারের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও সন্দেশখালি এবং আরজিকর কাণ্ডের-এর মতো ঘটনাগুলির তদন্তেও আলাদা কমিশন বসানোর কথা বলেন শুভেন্দু।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন