কলকাতা: বিধায়িকা পাপিয়া অধিকারী বলেছিলেন, ‘কালীপুজোয় (Kali Puja) বাজি তো হবেই। বাজি আমরা ফাটাবো, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়’! তো বিধায়িকার কথা কিন্তু কলকাতাবাসী অক্ষরে অক্ষরে পালন করেছে। যদিও অভিনেত্রী তথা বিধায়িকার ‘অসুখ-বিসুখ চলে যায়’ দাবীটাই যেন ঠিক খাটলো না! কারণ বাতাসে এখন বারুদের গন্ধ! সোমের সকালে কলকাতার AQI ১৮৩-২৪৮ ছুঁয়েছে! অনেকেরই স্বাসকষ্টের সমস্যা হচ্ছে! তার সঙ্গে শব্দ বাজির দাপটে রাতের ঘুমেরও বেজেছে বারোটা! তবে প্রশাসন কিন্তু ‘কাজ করলো’! রাতভর অভিযান চালিয়ে এক রাতেই গ্রেপ্তার ৫৯২ জন (Kali Puja)!
সোমবার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২০৫ জন (Kali Puja)। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার আরও ৩৮৭ জন। সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা ৫৯২! অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ।
শুধু বাজি নয়, ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধেও চলেছে পুলিশের কড়া অভিযান। মোট ৫৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানো বা সওয়ার হওয়ার অভিযোগে ৪৫৪ জন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হল, শহরের গুরুত্বপূর্ণ মোড় থেকে অলিগলি, সর্বত্রই ছিল পুলিশের নজরদারি (Kali Puja)। রাতভর ডিউটিতে ছিলেন পুলিশকর্মীরা। তাহলে কীভাবে রাতভর চলল নিষিদ্ধ বাজির দাপট? অন্যদিকে ড্যামেজের পরই তা কন্ট্রোলে নেমেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল! সোমবার সকালেই তিনি বললেন, ‘বায়ুদূষণ কমাতে জল স্প্রে করা হচ্ছে। এই জলের মধ্যে এবার থেকে গোলাপ জল মেশানো হবে। এতে ধূলিকণার পরিমাণ কমার পাশাপাশি রাস্তাঘাটে গোলাপের সুগন্ধ ছড়িয়ে পড়বে’! কিন্তু প্রশ্নটা থেকেই যায়, উৎসব মানেই কি নিয়ম ভাঙার লাইসেন্স? বদলের বাংলায় সেই লাইসেন্স কি কার্যত মন্ত্রী-বিধায়করাই জনগণের হাতে তুলে দিচ্ছেন না?


