Aaj India desk, উত্তর ২৪ পরগণা: ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেছে এখনও অধরা রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনিরা। চন্দ্রনাথ ( chandranath murder case) এই নিয়ে শুভেন্দুর তৃতীয় আপ্তসহায়ক যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুটি বাইককে উদ্ধার করেছে কিন্তু খুনি ধরা পড়েনি। দু’টি বাইক এবং একটি চারচাকার গাড়িতে দুষ্কৃতীরা ছিল বলে জানা গেছে। সেই গাড়ি এবং একটি বাইক পুলিশ উদ্ধার করেছে। এই প্রসঙ্গে উঠে আসছে একাধিক তত্ত্ব। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল চন্দ্রনাথকে খুন করার জন্য।
খুনিরা কি ভিনরাজ্যের?
প্রাথমিক অনুমান ভিনরাজ্য থেকে ভাড়টে খুনি নিয়ে এসেই খুন করা করা হয়েছিল চন্দ্রনাথকে( chandranath murder case)। এক থেকে দেড় মাস আগে থেকে এই খুনের ছক কষা হয়েছিল।খুনের তদন্তে ইতিমধ্যেই ভিনরাজ্যে পাঠানো হয়েছে বিশেষ তদন্তকারী দলকে। যদিও তদন্তের স্বার্থে বাকি তথ্য এখনই প্রকাশ করছে না পুলিশ।
পালাতে সাহায্য করল কারা?
চন্দ্রনাথকে( chandranath murder case)খুনের আগে রীতিমত রেইকি করে তার গতিবিধি লক্ষ্য করা হয়েছিল। তিনি কোন সময়ে কোথায় থাকেন সবটাই গত এক সপ্তাহ ধরে লক্ষ্য করা হয়েছিল। আর এখানেই বিশেষ তদন্তকারী দল মনে করছে এর সঙ্গে স্থানীয় অপরাধীরা যুক্ত ছিল। এলাকার অলিগলি চেনানো, রেইকি থেকে এক্সিট রুট তৈরি করা কোনোটাই সম্ভব হত না স্থানীয়রা না থাকলে। অপরাধ করে ভিন রাজ্যে খুনিদের পালিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কেউ কেউ মনে করছেন যশোর রোড ধরে বাংলাদেশেও যেতে পারে খুনিরা। অন্যদিকে এখনও বিপন্মুক্ত নন চন্দ্রনাথের( chandranath murder case) ড্রাইভার বুদ্ধদেব বেরা। আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন তিনি। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছ’ঘণ্টার অপারেশনে তাঁর শরীর থেকে বার করা হয়েছে তিনটি বুলেট। ডাক্তাররা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা আগে কিছু বলা যাবে না। বুদ্ধবেব বেরার পরিবার এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং নতুন সরকারকে অনুরোধ করেছে যাতে পশ্চিমবঙ্গে এমন ঘটনা আর না ঘটে।


