30.6 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

নব্য তৃণমূলের কেষ্ট? বদলাচ্ছে কি বীরভূমের রাজনৈতিক সমীকরণ?

Aaj India Desk,কলকাতা: শনিবার কি নতুন রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে বাংলা? সকাল থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা, বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) কি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এর নেতৃত্বাধীন নব্য তৃণমূল (New Trinamool) শিবিরে যোগ দিতে চলেছেন?

সূত্রের দাবি, দীর্ঘদিনের টানাপোড়েন ও সাংগঠনিক দূরত্বের পর কালীঘাটের সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক আগের মতো নেই। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘কেষ্ট’ জেলবন্দি থাকার সময় বীরভূম সংগঠনের দায়িত্ব অনেকটাই অন্যদের হাতে চলে যায়। সেই সময় জেলা পরিচালনার জন্য কোর কমিটি গঠন করা হয়, যা ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটে উল্লেখযোগ্য ফলও করে।

জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলার একাধিক নেতার মতবিরোধ প্রকাশ্যে আসে। বিশেষ করে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে ঘিরে রাজনৈতিক মহলে আলাদা সমীকরণের আলোচনা শুরু হয়। যদিও পরবর্তীতে তাঁকে আবার কোর কমিটিতে আনা হয়, তবুও সংগঠনে আগের মতো সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি তাঁকে।

বিধানসভা নির্বাচনের আগে অবশ্য অনুব্রতকে ফের গুরুত্ব দিতে শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব। এমনকী একটি সভা শেষে নিজের গাড়িতে তাঁকে সঙ্গে নিয়ে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে নির্বাচনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই মনে করছেন অনেকে।

সূত্রের খবর, শনিবার বিকেল ৩টেয় ঋতব্রতদের কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকতে পারেন অনুব্রত মণ্ডল। সেখানেই তাঁকে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার ঘোষণা হতে পারে। আরও জানা যাচ্ছে, এই নতুন সমীকরণে অনুব্রতের সঙ্গে কাজল শেখও ভূমিকা নিতে পারেন।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই চূড়ান্ত ঘোষণা করেনি। ফলে রাজনৈতিক মহলের নজর এখন শনিবারের বৈঠকের দিকেই। বীরভূমের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে, নাকি সবটাই জল্পনা হিসেবেই থেকে যাবে তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন