29.9 C
Kolkata
Sunday, October 11, 2026
spot_img

পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ? মাঝ আকাশে আগুন ঘিরে ফের প্রশ্নের মুখে ইন্ডিগো!

Aaj India Desk, নয়া দিল্লি : দুর্গাপুজোর ঠিক আগেই ফের বিপত্তি! দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানেই ঘটে গেলো ভয়ংকর অগ্নিকাণ্ড (IndiGo Flight Fire)। বিমানের কেবিনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। রবিবার 6E6115 নম্বরের বিমানটিতে আগুন লাগার পর সেটির গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রাথমিকভাবে একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।

লাগেজ রাখার জায়গায় আগুন, আতঙ্ক যাত্রীদের

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিমানের যাত্রীদের আসনের উপরে থাকা লাগেজ রাখার কম্পার্টমেন্টে আগুন জ্বলতে দেখা গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা করেন কয়েক জন যাত্রী। ব্যাগ দিয়ে আগুন চাপা দেওয়ার পাশাপাশি জলের বোতল খোঁজারও চেষ্টা চলে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বিমানকর্মীরা। (IndiGo Flight Fire)

অগ্নিনির্বাপক যন্ত্রে নিয়ন্ত্রণে আসে আগুন

ভিডিওতে দেখা গিয়েছে, এক বিমানকর্মী অগ্নিনির্বাপক যন্ত্র এগিয়ে দিচ্ছেন। সেটির সাহায্যে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভার পর বিমানের কেবিন ধোঁয়ায় ভরে যায়। মাঝ আকাশে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। (IndiGo Flight Fire)

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লাগেজ কম্পার্টমেন্টে রাখা কোনও ব্যাগের ভিতরে থাকা পাওয়ার ব্যাঙ্ক ফেটে আগুন লেগে থাকতে পারে। পাওয়ার ব্যাঙ্কটির সংস্থা ও আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইন্ডিগো।

বিমানটিকে হায়দরাবাদে জরুরি অবতরণ করানোর পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে স্বস্তির খবর মিলেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমানের কেবিনে আগুন লাগার ঘটনায় ফের প্রশ্নের মুখে বিমানে বহনযোগ্য বৈদ্যুতিন যন্ত্রের নিরাপত্তা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

উল্লেখ্য, ইন্ডিগোর বিমানে আগুন লাগার ঘটনা আগেও ঘটেছে। ২০২৬ সালের মে মাসেই হায়দরাবাদ-চণ্ডীগড়গামী ইন্ডিগোর একটি বিমানে অবতরণের পর যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে আগুন ধরে আহত হন বেশ কয়েক জন। ২০২২ সালের অক্টোবরে দিল্লি-বেঙ্গালুরুগামী বিমানের ইঞ্জিনে আগুন লেগেছিল। ওই বছরের আগস্টে গোয়াতেও ইন্ডিগোর একটি বিমানে ইঞ্জিনে আগুনের সতর্কবার্তা পাওয়া গিয়েছিল। পর পর এমন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে ইন্ডিগো।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন