34 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

“বিগ্রেডকে জেল বানাতে হবে”— তৃনমূলের দুর্নীতি নিয়ে ফের কটাক্ষ শুভেন্দুর!

Aaj India Desk, কলকাতা : রাজ্যে পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে সামনে রেখে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকার প্রশাসনিক কাজ করতে গিয়ে একের পর এক অনিয়মের চিত্রের মুখোমুখি হচ্ছে। এই অনিয়মের কারণ হিসেবেই আগের তৃণমুল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “যেদিকে হাত দিচ্ছি, সেখানেই পচন আর দুর্গন্ধ। আগের সরকার কী করে গিয়েছে? যে পরিমাণ দুর্নীতি ও অনিয়ম দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে ব্রিগেডকেই জেলখানা বানাতে হবে।” প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সংগঠন নিয়েও বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর কোনও কর্মীর মধ্যে যেন অহংকার না জন্মায়। তাঁর কথায়, “আমি নয়, আমরা। এই নীতিতেই চলতে হবে। বিজেপি ব্যক্তিপূজায় নয়, সমষ্টিগত নেতৃত্বে বিশ্বাস করে।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি, কাটমানি, চাকরি নিয়োগে অনিয়ম, রেশন কেলেঙ্কারি, জমি দখল এবং রাজনৈতিক হিংসার অভিযোগে একাধিক তৃনমূল নেতাদের গ্রেপ্তারির ঘটনা সামনে এসেছে। সরকারি ও রাজনৈতিক সূত্রে দাবি, মে মাসের মাঝামাঝি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রায় ১০০ জন নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় সংগঠককে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তৃনমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, দীপঙ্কর ভট্টাচার্য, দিলীপ মণ্ডল, শওকত মোল্লা, সম্রাট বড়ুয়া, তিলক কুমার চক্রবর্তী প্রমুখ।

রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্নীতি বিরোধী অভিযান এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। একদিকে বিজেপি প্রশাসনিক শুদ্ধিকরণের দাবি করছে, অন্যদিকে বিরোধীরা এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এইধরনের ব্যঙ্গাত্মক কথায় ফের এই বিষয়টি রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন