33 C
Kolkata
Sunday, May 3, 2026
spot_img

কমিশনের নোটিশে চমক! কালই পুনর্ভোট ১৫ টি বুথে!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : নির্বাচনে অনিয়মের অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগনার মোট ১৫টি বুথে পুনর্ভোটের নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের তথ্য অনুযায়ী, আগামীকাল শনিবারই সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

কোন কোন বুথে পুনর্ভোটের নির্দেশ ?

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনর্ভোট হবে। এই বুথগুলিতে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছিল, যা এখন বাতিল ঘোষণা করা হয়েছে।

মগরাহাট পশ্চিম (দক্ষিণ ২৪ পরগনা):

  • উত্তর ইয়ারপুর এফপি স্কুল (রুম নং ২)
  • নজরা এফপি স্কুল (রুম নং ১)
  • নজরা এফপি স্কুল (রুম নং ২)
  • দেউলা এফপি স্কুল (রুম নং ১)
  • ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম নং ২)
  • একতারা মালয়া এফপি স্কুল (রুম নং ১)
  • একতারা মালয়া এফপি স্কুল (রুম নং ২)
  • একতারা মালয়া ধোড়া এফপি স্কুল (রুম নং ১)
  • বাহিরপুয়া কুরকুরিয়া এফপি স্কুল (রুম নং ১)
  • বাহিরপুয়া কুরকুরিয়া এফপি স্কুল (রুম নং ২)
  • বাহিরপুয়া কুরকুরিয়া এফপি স্কুল (রুম নং ৩)

ডায়মন্ড হারবার (দক্ষিণ ২৪ পরগনা):

  • বাগদা জুনিয়র হাই স্কুল
  • চান্দা এফপি স্কুল (রুম নং ২)
  • হরিদেবপুর এফপি স্কুল
  • রয়নগর এফপি স্কুল (রুম নং ২)

ফলতা কেন্দ্র নিয়ে অনিশ্চয়তা

মগরাহাট ও ডায়মন্ড হারবারের এই বুথগুলি ছাড়াও ফলতা বিধানসভা কেন্দ্রের আরও প্রায় ৩০টি বুথে পুনর্ভোটের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (Election Commission of India)। রিপোর্ট জমা পড়ার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশনের নিয়ম অনুযায়ী, যদি প্রমাণিত হয় যে ভোটগ্রহণের স্বচ্ছতা বিঘ্নিত হয়েছে, তবেই সেই বুথগুলিতে পুনর্ভোটের নির্দেশ দেওয়া হতে পারে।

কেন এই সিদ্ধান্ত ?

কমিশন জানিয়েছে, ইভিএমে কারচুপি, বুথ জ্যামিং এবং ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগেও বিজেপির তরফে অভিযোগ করা হয় যে কিছু বুথে তাদের প্রতীকের সামনে টেপ লাগিয়ে ভোট দিতে দেওয়া হয়নি। বিশেষ করে ফলতা এলাকায় একাধিক ইভিএমের বোতামে টেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে, যা ভোটদানের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে ধারণা কমিশনের।

এই অভিযোগগুলোর ফলেই প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ৫৮(২) অনুযায়ী, গুরুতর অনিয়ম বা ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় কমিশন ভোট বাতিল করে পুনর্ভোটের নির্দেশ দিয়েছে।

সব মিলিয়ে, পুনর্ভোটের এই সিদ্ধান্ত স্পষ্ট করছে যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন (Election Commission of India) যথেষ্ট সতর্ক। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন, নির্বাচনী অনিয়মের ক্ষেত্রে কমিশনের তরফে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলের আগে কমিশন সব অভিযোগ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন