30 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

অস্ত্রোপচার হয়েছিল হাড়ে, কাগজে ব্রেন স্ট্রোক! স্বাস্থ্যসাথীতে ধরা পড়ল বড়সড় কারচুপি

Aaj India Desk, পূর্ব বর্ধমান: আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার (MMSBY) মতো সরকারি স্বাস্থ্য প্রকল্পকে ঘিরে বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ নতুন করে সামনে এল। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) একটি বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচারের রোগীদের ভুল তথ্য দেখিয়ে স্বাস্থ্যসাথীর টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আচমকা অভিযান চালিয়ে বিষয়টি সামনে এনেছে স্বাস্থ্যভবনের একটি প্রতিনিধি দল।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে ‘মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজ’-এর আওতায় রোগী ভর্তি হলে চিকিৎসার খরচের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা থাকে না। অন্যদিকে, অস্ত্রোপচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্যাকেজ অনুযায়ী খরচের সীমা নির্ধারিত থাকে। অভিযোগ, এই নিয়মের সুযোগ নিয়েই বর্ধমানের ওই নার্সিংহোমে অস্ত্রোপচারের রোগীদের ‘মেডিক্যাল ম্যানেজমেন্ট প্যাকেজ’-এর রোগী হিসেবে দেখানো হচ্ছিল।

অভিযোগের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যভবনের প্রতিনিধি দলের নজরে আসে, কোনও রোগীর হাড়ের অস্ত্রোপচারে যেখানে আনুমানিক ৩০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হওয়ার কথা, সেখানে তাঁকে ‘ব্রেন স্ট্রোক’-এর রোগী হিসেবে দেখিয়ে প্রায় ৯০ হাজার টাকার বিল তৈরি করা হয়েছে।

শুধু রোগের নাম বদলেই বিষয়টি থেমে থাকেনি বলে অভিযোগ। পুরনো কোনও স্ট্রোক রোগীর সিটি স্ক্যান রিপোর্টে থাকা নাম ও তারিখ পরিবর্তন করে সেটি অন্য রোগীর নথি হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। এখনও পর্যন্ত এমন অন্তত ১৪টি ঘটনার সন্ধান পেয়েছে স্বাস্থ্যভবনের দল।

এছাড়াও, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় না থাকা কিছু রোগীকেও নথিতে ভুয়ো তথ্য দিয়ে প্রকল্পের সুবিধাভোগী হিসেবে দেখানোর অভিযোগ মিলেছে। অর্থাৎ, চিকিৎসার ধরন থেকে শুরু করে রোগীর নথি—বিভিন্ন স্তরেই কারসাজির অভিযোগ উঠেছে ওই নার্সিংহোমের বিরুদ্ধে।

বেসরকারি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যের দাবি, শুধু পূর্ব বর্ধমান নয়, রাজ্যের আরও কয়েকটি জায়গাতেও সরকারি স্বাস্থ্য প্রকল্পের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁদের বক্তব্য, নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সরকারের নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন।

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের এই নার্সিংহোমের ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ করা হতে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন