26.3 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

ঝড়-বৃষ্টির জেরে বাড়তে পারে দুর্ভোগ, জানুন কোন জেলাগুলি বেশি ঝুঁকিতে

Aaj lndia Desk,কলকাতা: উল্টোরথের দিন থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির জোর আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। কোথাও ভারী, কোথাও আবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতির জন্য দায়ী সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্ত।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে রাজস্থানের বিকানের থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও মেদিনীপুরের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগরে থাকা দুটি ঘূর্ণাবর্ত বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। এর প্রভাবেই সপ্তাহের শেষভাগ পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে কলকাতা-সহ অধিকাংশ জেলায় আকাশ সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা। শুক্রবার বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও শুক্রবার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদহে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ অন্যান্য জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

পর্যটনকেন্দ্র দিঘাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯০ শতাংশ থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুধু শুক্রবার নয়, সপ্তাহান্ত জুড়েই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন