29 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাসের পথে রাজ্য! আজই বিধানসভায় উঠছে গুরুত্বপূর্ণ বিল

Aaj India Desk, কলকাতা: কলকাতা ও হাওড়া পুরসভায় ওয়ার্ডের (Ward) সংখ্যা বাড়াতে এবার বিধানসভায় সংশোধনী বিল (Amendment Bill) আনতে চলেছে রাজ্য সরকার (State Government)। বুধবার বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে এই বিল পেশ করা হবে। বিল পাশ হলে নতুন করে ওয়ার্ড বিন্যাসের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরভোটের আগে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করতে চাইছে রাজ্য। সেই লক্ষ্যেই কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত দু’টি আলাদা সংশোধনী বিল আনা হচ্ছে। বিল দু’টি নিয়ে বিধানসভায় আলোচনা হবে এবং সেখানে শাসক ও বিরোধী দলের বিধায়কেরা নিজেদের বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীও আলোচনায় নিজের মতামত জানাতে পারেন।

প্রস্তাব অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হবে ২০৯। অন্যদিকে, হাওড়া পুরসভায় বর্তমানে ৫০টি ওয়ার্ড রয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে ৬৮ করার পরিকল্পনা রয়েছে। ফলে সংশোধনী বিল পাশের পর ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কও আরও জোরদার হতে পারে।

ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ার নতুন ওয়ার্ড বিন্যাসের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। সেই তালিকায় কলকাতায় ৬৫টি এবং হাওড়ায় ১৮টি নতুন ওয়ার্ড তৈরির প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত তালিকা নিয়ে কারও আপত্তি, পরামর্শ বা কোনও সংশোধনের দাবি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জানানো যাবে। প্রশাসনের তরফে সেই মতামত খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন