31.7 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

ফের দুর্যোগের ভ্রুকুটি! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ৪ জেলায় জারি সতর্কতা

Aaj India Desk, কলকাতা: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপের (Low Pressure) পরিস্থিতি। এর প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে (IMD), উপকূলের কাছাকাছি থাকা চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শনিবার পর্যন্ত থাকতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে বুধবার নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবে ওড়িশার উত্তরাংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। খারাপ আবহাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির পরিস্থিতি থাকবে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। সেখানে সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন