32 C
Kolkata
Monday, April 27, 2026
spot_img

প্রচারের শেষ দিনে চাঞ্চল্য! গাড়িতে হাউমাউ করে কেঁদে উঠলেন মিতালী বাগ! কেন?

Aaj lndia Desk ,আরামবাগ : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরামবাগে বিধানসভা কেন্দ্রে কখনো টাকা দিয়ে প্রচারের লোক বাড়ানো, কখনো বা প্রার্থীর চপ ভাজা, এই আরামবাগ কেন্দ্রে সাধারণ মানুষের কোন্দল ও কম নয় , প্রার্থী দুয়ারে দুয়ারে প্রচারে গেলে রেগে বম হতে দেখা গেছে এম এ (MA )পাশ করার ছেলের মাকে। তবে সেইসব অতীত ।

আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ভোট প্রক্রিয়া শুরু , ঠিক তার আগেই এমন ঘটনা রাজ্য রাজনীতিতে শেষ চাঞ্চল্য ছড়িয়েছে ।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আছেন আরামবাগে , ১:৩০ থেকে শুরু হবে সভা আর সেই সভার উদ্দেশ্যেই সাংসদ মিতালী বাগ গোঘাট পেরিয়ে আসছিলেন আরামবাগের উদ্দেশ্যে। আর ঠিক সেই সময় গোঘাট রাস্তা তে একদল দুষ্কৃতি হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় ,

” ইট পাথর লাঠি দিয়ে হামলা চালিয়েছে গাড়িতে, শুধু তাই নয় গায়ে হাত পর্যন্ত দিয়েছে, ” এমনটাই দাবি বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রী তথা সাংসদ মিতালী বাগের ।

জনসভার আগে এবং ভোট প্রাক্কালে এই ঘটনা কার্যত নির্বাচন কমিশনের দিকেও আঙ্গুল তুলছে। সাংসদ মিতালী বাগ নিজের ফেসবুক প্রোফাইল থেকে জেনেশ কুমার কে নিশানা করে একাধিক মন্তব্য করেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতি এখন বেশ উত্তাপ আরামবাগ কেন্দ্র।

দ্বিতীয় দফার ভোটের আগে আজ শেষ প্রচার অর্থাৎ আজ সন্ধ্যে ৬ থেকে কার্যত বন্ধ হবে প্রচার প্রক্রিয়া , শুরু হবে নির্বাচনে নিয়মবিধি , তবে প্রচারের প্রাক্কালে সাংসদের ওপর হামলা ভোটের রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার ।আপাতত সংসদ কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

“ভোট প্রাক্কালে নিচ্ছ কি নাটক, এছাড়া কিছু না, নাটকের যে উনি কতটা পারদর্শী , তা আগেও আমরা দেখেছি ,” এমনই দাবি একাংশে ।

তবে এখন দেখার আরামবাগ কেন্দ্রে ঘনীভূত এই রাজনৈতিক উত্তাপ কার্যত ভোট ময়দানে কতটা প্রভাব ফেলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন