32 C
Kolkata
Monday, April 27, 2026
spot_img

সাংসদ গেলেন, কাঁপল সংবিধান? রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে AAP!

চণ্ডীগড়: আপে (AAP) ভাঙন ঘিরে চরম টানাপোড়েন! ৬ জন রাজ্যসভার সাংসদের সঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ‘ঘাতক’ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ২/৩ সাংসদ খুইয়ে চাপের মুখে আম আদমি পার্টি। দলবদলুদের ‘গদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে দাগিয়ে দিয়েছে কেজরিওয়ালের দল। তবে এখানেই নয়।

রাঘব চাড্ডা সহ ৬ জন সাংসদের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে আম আদমি পার্টি (AAP) , এমনটাই জানিয়েছেন আম সাংসদ মালবিন্দর সিং কাং। এর আগে রবিবারই সোমবারই এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, রাজ্যসভার চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ওই ৭ সাংসদের বিজেপিতে মিশে যাওয়ার চিঠির ভিত্তিতেই হয়েছে।

X Link: https://x.com/ANI/status/2048652541727252553

তিনি আরও দাবি করেন, তিনি নিজেও একটি চিঠি দিয়েছেন যেখানে ওই সাংসদদের সদস্যপদ স্থগিত করার আবেদন জানানো হয়েছে। তাঁর আশা, রাজ্যসভার চেয়ারম্যান সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সেই বিষয়েও সিদ্ধান্ত নেবেন। চেয়ারম্যানের চূড়ান্ত সিদ্ধান্তের পরই বিস্তারিতভাবে অবস্থান জানানো হবে বলে জানান তিনি। এবার আপ (AAP) সাংসদ মালবিন্দর সিং কাং বলেন, এই ‘মার্জার’ সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি, এবং দলবিরোধী বিশ্বাসঘাতকতার শামিল।

X Link: https://x.com/PTI_News/status/2048656051285954718

তিনি জানান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন। রাজ্যসভার চেয়ারম্যান রাঘব চাড্ডা (Raghav Chadha)-সহ মোট সাতজন আপ সাংসদের বিজেপিতে মিশে যাওয়ার প্রস্তাব গ্রহণ করার পর থেকেই এই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আপ নেতৃত্বের দাবি, এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং বিষয়টি নিয়ে সাংবিধানিক লড়াই চালানো হবে। অন্যদিকে, এই ইস্যুতে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন