Aaj lndia Desk,আরামবাগ: একসময় যিনি গামছা গলায় দিয়ে এলাকায় নিজের দাপট দেখাতেন, আজ সেই গামছা জড়িয়েই থানার গেলেন। আরামবাগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ও আর্থিক প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। সালেপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান গুণধর খাঁড়া (Gunadhar Khara) র বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক (Primary Teacher) এবং অর্গানাইজার শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে মাথাপিছু ৪ থেকে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। অভিযোগ, অনেকেই চাকরির আশায় টাকা দিলেও দীর্ঘদিন কেটে গেলেও চাকরি পাননি, এমনকি টাকাও ফেরত পাননি। এই ঘটনার জেরে ক্ষোভ বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে।
বৃহস্পতিবার আরামবাগের পাঁচমাইল এলাকায় গুণধর খাঁড়া মিলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থী ও স্থানীয় মানুষজন। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা গুণধর খাঁড়াকে লক্ষ্য করে পচা ডিম ছুঁড়ে মারেন এবং তাঁকে ‘চোর’ বলে স্লোগান দেন। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হলে দ্রুত আরামবাগ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গুণধর খাঁড়াকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গুণধর খাঁড়া নিজেই স্বীকার করেছেন, তিনি এই মামলায় সাক্ষী হিসেবে যুক্ত এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য। তিনি প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা শান্তনু ব্যানার্জির কাছে দিয়েছেন এবং সেই সংক্রান্ত তদন্তে তিনি কেন্দ্রীয় সংস্থা ED ও CBI-এর কাছেও ডেকেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, গুণধর খাঁড়া চাকরি দেওয়ার নাম করে কারও কাছ থেকে ৫ লক্ষ, আবার কারও কাছ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। যদিও কিছু মানুষ চাকরি পেলেও বহু মানুষ এখনও বঞ্চিত রয়েছেন এবং তাঁদের টাকা ফেরত পাননি বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে আরামবাগ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে এর আগেও হুগলির আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন গুণধর খাঁড়ার বিরুদ্ধে ২০২২ সালে এবং পরবর্তীতে ২০২৩ সালেও বড়সড় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২২ সালের অভিযোগ নিজের মেয়েদের অবৈধ চাকরি চাকরি পাইয়ে দেওয়া । প্রার্থীদের থেকে সরাসরি টাকা তোলার এবং নিয়োগ দুর্নীতির বড় চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। সব মিলিয়ে গুণধর খাঁড়া র গুনোকীর্তি আবারও সবার সামনে।


