27.7 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

ফের বিক্ষোভের আঁচ, প্রকাশ্যে পুড়লো কুশপুতুল! Genzকে ‘গাটার্স’ বলেই গ্যাঁড়াকলে কঙ্গনা?

Aaj India Desk, নয়া দিল্লি: কুশপুতুলে আগুন, রাস্তায় বিক্ষোভ, সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড়। সবকিছুর কেন্দ্রে ফের বিজেপি সাংসদ কঙ্গনা রনাউত (Kangana Ranaut)। সম্প্রতি NEET আন্দোলনকারীদের ‘Generation Gutters’ বলে কটাক্ষ করেই নতুন গ্যাঁড়াকলে ফেসেছেন তিনি। তাঁর মন্তব্যকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।

রাস্তায় নেমে বিক্ষোভ, দাহ কুশপুতুল

বিতর্কের জেরে উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন মহিলা সংগঠন, সমাজকর্মী এবং আন্দোলনকারী রাস্তায় নেমে কঙ্গনা রনাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কোথাও তাঁর কুশপুতুল দাহ করা হয়েছে, কোথাও আবার প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। প্রতিবাদকারীদের দাবি, কঙ্গনার মন্তব্য শুধু আন্দোলনকারী ছাত্র-যুবদের নয়, দেশের নারীদের মর্যাদা ও সম্মানকেও আঘাত করেছে। তাই তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে।

ভাইরাল পুরনো ভিডিও ঘিরে নতুন বিতর্ক

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে কঙ্গনা রনাউতের (Kangana Ranaut) একটি পুরনো ভিডিও। প্রায় আট বছর আগের একটি পার্টির সেই ভিডিওতে অভিনেত্রীকে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে। প্রতিবাদকারীদের একাংশ ভিডিওটি সামনে এনে কঙ্গনার বক্তব্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। নিজে সেই বয়সে উৎশৃঙ্খল থাকা সত্ত্বেও এখন সংগঠিত আন্দোলন করা একটি প্রজন্মকে এভাবে নর্দমার প্রজন্ম বলা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

তবে বিতর্ক বাড়তেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কঙ্গনা রনাউত। তিনি কেন ওই মন্তব্য করেছিলেন, তারও ব্যাখ্যা দেন। কিন্তু সেই ব্যাখ্যায় তাঁর সমর্থকদের একাংশও সন্তুষ্ট নন বলে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়ায় উঠে এসেছে। ফলে বিতর্ক আরও জোরালো হয়েছে। প্রতিবাদী সংগঠনগুলির দাবি, কঙ্গনা রনাউত নিঃশর্তভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ইতিমধ্যেই বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন