28 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

মিড ডে মিলে ‘পালাবদল’! ইসকনের হেঁশেলে পড়ুয়াদের জন্য আজ কি রান্না হল?

কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী ১ অগাস্ট, অর্থাৎ আজ থেকেই ইসকনের (ISKCON) ‘অন্নামৃত ফাউন্ডেশন’ মাধ্যমে স্কুলে স্কুলে পৌঁছে যাবে মিড ডে মিল (Mid-Day Meal)। সেইমত, প্রথম দিনেই দক্ষিণ কলকাতার প্রায় ২০০টি সরকারি স্কুলে পৌঁছে গেল ইসকনের রান্না করা খাবার। উদ্বোধনের দিনের মেনুতে ছিল ভাত, পনিরের তরকারি এবং মিষ্টি। তারাতলার এই মেগা কিচেন থেকেই প্রতিদিন প্রায় ২৩ হাজার পড়ুয়ার জন্য খাবার তৈরি হবে।

এদিন মিড ডে মিল রান্নায় খুন্তিও নাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ছবির মধ্য দিয়েই শুরু হল সরকারি স্কুলে ইসকনের মিড ডে মিল (Mid-Day Meal) প্রকল্পের পথচলা। দক্ষিণ কলকাতার তারাতলায় ইসকনের (ISKCON) অন্নামৃত ফাউন্ডেশন-এর মেগা কিচেনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে ইসকনে আয়োজিত যজ্ঞে অংশ নেন। তারপর ঘুরে দেখেন বিশাল রান্নাঘর, যেখানে প্রতিদিন হাজার হাজার পড়ুয়ার জন্য তৈরি হবে খাবার। শুধু পরিদর্শনেই থেমে থাকেননি, নিজেই প্রতীকীভাবে মিড ডে মিল (Mid-Day Meal) রান্নায় হাত লাগান।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল পাঁচটি স্কুলের প্রায় ৪০ জন পড়ুয়া। এরপর সবুজ পতাকা দেখিয়ে মিড ডে মিল বহনকারী বৈদ্যুতিক গাড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ইসকনের (ISKCON) অন্নামৃত ফাউন্ডেশন-এর মাধ্যমে রাজ্যের মিড ডে মিল (Mid-Day Meal) প্রকল্পে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইসকনের স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং তাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে মিড ডে মিল প্রকল্পের সূচনা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই কর্মসূচিতে যুক্ত হয়েছে, যার ফলে আরও বেশি সংখ্যক শিশুর কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

জানা গিয়েছে, মেগা কিচেনে রান্না করা খাবার সিল করা কনটেনারে ইলেকট্রিক গাড়িতে স্কুলে পৌঁছে দেওয়া হবে এবং স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে সিল খোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী তিন মাসে আড়াই লক্ষ পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। মিড ডে মিলের (Mid-Day Meal) বরাদ্দ ছাত্রপিছু ১০ টাকা করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি সপ্তাহে দু’দিন ডিম দেবে রাজ্য সরকার।

পাশাপাশি আশ্বস্ত করে জানান, মিড ডে মিলের রাঁধুনিদের চাকরি যাবে না; ইসকন (ISKCON) তাঁদের খাবার সরবরাহের কাজে যুক্ত করবে এবং আগস্ট থেকে তাঁদের মাসিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আগে স্কুলে গিয়ে পড়ুয়াদের দেওয়া খাবারের মান দেখে আসা উচিত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন